Logo
Logo
×

Advertisement

খেলা

আর কতদিন টেস্ট খেলবেন, জানালেন স্টার্ক

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৪ আগস্ট ২০২৬, ০৩:৩০ পিএম

আর কতদিন টেস্ট খেলবেন, জানালেন স্টার্ক

মিচেল স্টার্ক। সংগৃহীত ছবি

Advertisement

টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার বিষয়ে এখনই কোনো সিদ্ধান্ত নেননি অস্ট্রেলিয়ার তারকা পেসার মিচেল স্টার্ক। বরং এমন প্রশ্নের জবাবে দিয়েছেন কৌশলী উত্তর। তার মতে, শরীর যতদিন সায় দেবে, ততদিন লাল বলের ক্রিকেট চালিয়ে যাবেন।

বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্টে দুর্দান্ত বোলিংয়ের পর স্টার্ক জানান, টেস্ট ক্রিকেট তার কাছে সবসময়ই সর্বোচ্চ মর্যাদার। দলের সঙ্গে সময় কাটানো এবং ড্রেসিংরুমের পরিবেশও তিনি উপভোগ করেন।

স্টার্ক বলেন, আমি এখনও নিশ্চিত করে কিছু জানি না, খেলা চালিয়ে যাচ্ছি। নাথান আমাকে মনে করিয়ে দিয়েছে যে আমি সবেমাত্র সিঁড়ির প্রথম ধাপে পা রেখেছি এবং সে এখনও ওপর থেকে আমার দিকে তাকিয়ে আছে। তাই, আমার এখনও অনেক দূর যাওয়ার বাকি আছে।

নিজের ফিটনেস নিয়েও আশাবাদী স্টার্ক। তিনি বলেন, শরীর এখনও ঠিকঠাকভাবেই চলছে। এই দলের অংশ হতে পেরে আমি ভীষণ আনন্দিত। শরীর থেকে যতদিন সম্ভব টেস্ট ক্রিকেটের জন্য সর্বোচ্চটা দিতে চাই।

বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্টে ১০ উইকেট নিয়ে ম্যাচসেরা হওয়ার পাশাপাশি সিরিজসেরার পুরস্কারও জিতেছেন স্টার্ক। এমন পারফরম্যান্সের পর আপাতত অবসরের কোনো ইঙ্গিত না দিয়ে টেস্ট ক্যারিয়ার চালিয়ে যাওয়ার কথাই স্পষ্ট করেছেন অস্ট্রেলিয়ার এই বাঁহাতি পেসার।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ইতিহাসে কখনো যা হয়নি, সে রেকর্ড দেখল অস্ট্রেলিয়া ক্রিকেট

ইতিহাসে কখনো যা হয়নি, সে রেকর্ড দেখল অস্ট্রেলিয়া ক্রিকেট

বিগ ব্যাশে আবারও দল পেলেন রিশাদ

বিগ ব্যাশে আবারও দল পেলেন রিশাদ

খাজার আত্মজীবনীতে উঠে আসছে অস্ট্রেলিয়া ক্রিকেটের কালো অধ্যায়ের গল্প

খাজার আত্মজীবনীতে উঠে আসছে অস্ট্রেলিয়া ক্রিকেটের কালো অধ্যায়ের গল্প

ক্যানসার জয় করে ১০ বছর পর অস্ট্রেলিয়া দলে ম্যাডিনসন

ক্যানসার জয় করে ১০ বছর পর অস্ট্রেলিয়া দলে ম্যাডিনসন

বাংলাদেশ সিরিজের জন্য অস্ট্রেলিয়ার শক্তিশালী স্কোয়াড ঘোষণা

বাংলাদেশ সিরিজের জন্য অস্ট্রেলিয়ার শক্তিশালী স্কোয়াড ঘোষণা

ক্রিকেট অস্ট্রেলিয়া চেয়ারম্যানের পদত্যাগ

ক্রিকেট অস্ট্রেলিয়া চেয়ারম্যানের পদত্যাগ

আরও পড়ুন

পিএসজির কাছে হেরেও চ্যাম্পিয়ন্স লিগে নতুন রেকর্ড গড়ল বার্সেলোনা

পিএসজির কাছে হেরেও চ্যাম্পিয়ন্স লিগে নতুন রেকর্ড গড়ল বার্সেলোনা

ব্যালন ডি’অর: এগিয়ে রোনালদো, ভোটিং পদ্ধতি নিয়ে নতুন বিতর্ক

ব্যালন ডি’অর: এগিয়ে রোনালদো, ভোটিং পদ্ধতি নিয়ে নতুন বিতর্ক

বাংলাদেশের দ্রুততম ফিফটির রেকর্ড ভেঙে দিলেন জাওয়াদ

বাংলাদেশের দ্রুততম ফিফটির রেকর্ড ভেঙে দিলেন জাওয়াদ

হারতে বসা লিভারপুলকে জোড়া গোল করে জেতালেন ম্যাক অ্যালিস্টার

হারতে বসা লিভারপুলকে জোড়া গোল করে জেতালেন ম্যাক অ্যালিস্টার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম