Logo
Logo
×
   

Advertisement

খেলা

বিতর্কিত ইনফান্তিনোর পাশে সৌদি আরব

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৭ আগস্ট ২০২৬, ১০:০৫ পিএম

বিতর্কিত ইনফান্তিনোর পাশে সৌদি আরব

Advertisement

বিশ্বকাপের ভবিষ্যৎ মুনাফার একটি অংশ ‘ফিফা ফরওয়ার্ড এন্টারপ্রাইজ (এফএফই)’ নামে একটি বাণিজ্যিক সহযোগী প্রতিষ্ঠানের মাধ্যমে বিক্রির পরিকল্পনা করেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। 

সেই পরিকল্পনায় সদস্য দেশগুলোকেও সম্ভাব্য লভ্যাংশ দেওয়ার প্রস্তাব ছিল। কিন্তু প্রস্তাবটি প্রকাশ্যে আসার পর ব্যাপক সমালোচনা, ক্ষোভ এবং ইনফান্তিনোর পদত্যাগের দাবিতে ফিফার ভেতরে-বাইরে চাপ তৈরি হয়। ফিফা সভাপতির সেই বিতর্কিত বিষয়ের প্রতি সমর্থন জানিয়েছে সৌদি আরব ফুটবল ফেডারেশন (এসএএফএফ)।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) এক বিবৃতিতে সৌদি ফুটবল ফেডারেশন জানায়, ফিফা সভাপতি ও মহাসচিবের সাম্প্রতিক যৌথ খোলা চিঠিতে ভুল স্বীকার, ক্ষমা প্রার্থনা এবং বিতর্কিত ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ (এফএফই) প্রস্তাব বাস্তবায়ন না করার সিদ্ধান্তকে তারা স্বাগত জানায়।

বিবৃতিতে বলা হয়, ‘এগুলো ছিল গুরুত্বপূর্ণ প্রথম পদক্ষেপ।’ একই সঙ্গে ফুটবল পরিবারের মধ্যে ঐক্য ফিরিয়ে আনা এবং বিশ্বজুড়ে ফুটবলের উন্নয়নে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো ও সংস্থাটির নেতৃত্বের চলমান প্রচেষ্টার প্রতি সমর্থনও জানানো হয়।

আগামী মার্চে মরক্কোর রাবাতে অনুষ্ঠেয় নির্বাচনে ফিফা সভাপতি হিসেবে চতুর্থ ও শেষ মেয়াদের জন্য প্রার্থী হওয়ার পরিকল্পনা রয়েছে ইনফান্তিনোর। যদিও পদত্যাগের আহ্বান তিনি প্রত্যাখ্যান করেছেন। বিতর্কের মধ্যেই এবার সৌদি আরবের সমর্থন পেলেন ফিফা সভাপতি।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম