ভারত সিরিজ হবে, অপেক্ষা দিনক্ষণের
Advertisement
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ৩১ আগস্ট ২০২৬, ০৯:০২ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
২০২৫ সালের আগস্টে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসার কথা ছিল ভারতীয় ক্রিকেট দলের। দুই দেশের রাজনৈতিক পরিস্থিতির কারণে সিরিজ পিছিয়ে যায়।
আগামি মাসে বাংলাদেশ সফরে আসার কথা ছিলো ভারতীয় ক্রিকেট দলের। কিন্তু ব্যস্ত সূচির কারণে ভারত এই মুহূর্তে বাংলাদেশে আসতে পারছে না।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল জানিয়েছেন, ‘ভারত সিরিজটি হবে না, এমন সিদ্ধান্ত এখনও নেওয়া হয়নি। তারপরও আমি আপনাদের একটি ছোট তথ্য দিই। দুই বোর্ডই আন্তরিকভাবে চায় যেন সিরিজটি হয়। বিসিসিআই ও বিসিবি, দুই পক্ষই সম্ভাব্য সময় বের করার চেষ্টা করছে, কখন এটি আয়োজন করা সম্ভব।’
জাতীয় দলের সাবেক এই অধিনায়ক আরও বলেন, ‘মোটামুটি একটি সময়ও ভাবা হচ্ছে, ওই সময়ে এটি করা যাবে কি না, সেটি নিয়েও আলোচনা চলছে। যদি আমি দেখতাম যে তাদের (ভারতের) আগ্রহ নেতিবাচক, তাহলে আজ আপনাকে ‘দেখা যাক কী হয়, আমরা আশাবাদী’ এই কথাটিও বলতাম না। তাদের ইনটেনশন খুবই ইতিবাচক।’


