Logo
Logo
×

Advertisement

খেলা

জাতীয় দল থেকে মেসির অবসরে মা সেলিয়ার হৃদয়ছোয়া বার্তা

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০২ পিএম

জাতীয় দল থেকে মেসির অবসরে মা সেলিয়ার হৃদয়ছোয়া বার্তা

মায়ের সঙ্গে লিওনেল মেসি। ছবি: সংগৃহীত

Advertisement

জাতীয় দল থেকে লিওনেল মেসির অবসরের ঘোষণায় পুরো ফুটবল বিশ্বে চলছে আলোচনা। তবে সবচেয়ে আবেগঘন প্রতিক্রিয়া জানিয়েছে তার মা। 

অবসর ঘোষণার পর কিংবদন্তি এই খেলোয়াড়ের মা সেলিয়া মারিয়া কুচ্চিত্তিনি জানিয়েছেন, ছেলের আন্তর্জাতিক ফুটবল ছাড়ার বিষয়টি তাদের পরিবার কীভাবে মেনে নিচ্ছে।

যদিও কাছের মানুষেরা এই সিদ্ধান্ত আগেই জানতেন, তবুও আনুষ্ঠানিক ঘোষণা আসার পর সবাই মানসিকভাবে বেশ ধাক্কা খেয়েছেন বলে জানান লিও মেসির মা। স্পেনের কাছে ২০২৬ বিশ্বকাপের ফাইনালে হেরে যাওয়ার পরই ৩৯ বছর বয়সি মেসি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের সিদ্ধান্ত নেন। 

আমেরিকা টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে সেলিয়া কুচ্চিত্তিনি জানান, তার ছেলে আর আর্জেন্টিনার জার্সি পরে খেলবেন না—এই বিষয়টি তিনি এখনো মেনে নিতে পারছেন না। 

তিনি বলেন, ‘খেলার সময় তাদের দিকে তাকালে আমার এখনো চোখে পানি চলে আসে। বিষয়টি আমরা আগেই জানলেও পুরো পরিবার খুব কষ্ট পেয়েছে। তবে সবচেয়ে বড় কথা হলো, সে এখন ভালো আছে এবং খুশি আছে।’ 

মেসির মা এ সময় তার সদ্য প্রয়াত স্বামী হোর্হে মেসিকে স্মরণ করেন। তিনি জানান, ছেলে একদিন খেলা ছেড়ে দেবে—এই কথা ভেবে হোর্হে প্রায়ই বলতেন, ‘সে যখন আর খেলবে না, তখন আমি কী করব?’ 

হোর্হের মৃত্যুর পর পরিবারের এই পরিবর্তনশীল সময়ে কথাগুলোর আবেগ যেন আরও গভীর হয়ে ধরা দিয়েছে। 

প্রসঙ্গত, অবসরের ঘোষণায় মেসি তার বিদায়ী বার্তায় জানান, তরুণ প্রজন্মের জন্য জায়গা করে দেওয়ার এটাই উপযুক্ত সময়। দেশের হয়ে খেলার দীর্ঘ পথচলায় তিনি নিজের সর্বোচ্চটা দিয়েছেন বলেও উল্লেখ করেন। 

২০০৫ সালের ১৭ আগস্ট হাঙ্গেরির বিপক্ষে ম্যাচ দিয়ে আর্জেন্টিনা জাতীয় দলে মেসির অভিষেক হয়। দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে দেশের জার্সিতে ২০৭টি ম্যাচ খেলে ১২৫টি গোল এবং ৬৮টি অ্যাসিস্ট করেছেন তিনি। পাশাপাশি, তিনি আর্জেন্টিনার সর্বকালের সর্বোচ্চ গোলদাতা ও সবচেয়ে বেশি ম্যাচ খেলা ফুটবলার। 

মেসির এই বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ারে রয়েছে একাধিক বড় শিরোপা। এর মধ্যে রয়েছে ২০২১ কোপা আমেরিকা, ২০২২ কাতার বিশ্বকাপ এবং ২০২৪ কোপা আমেরিকা জয়। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ব্যালন ডি’অরের বিশেষ ভোটে মেসিকে টপকালেন রোনালদো

ব্যালন ডি’অরের বিশেষ ভোটে মেসিকে টপকালেন রোনালদো

এই বয়সে মেসি যেভাবে খেলছে ‘অবিশ্বাস্য’

এই বয়সে মেসি যেভাবে খেলছে ‘অবিশ্বাস্য’

ইতিহাসে কখনো যা হয়নি, সে রেকর্ড গড়ে ফেললেন মেসি

ইতিহাসে কখনো যা হয়নি, সে রেকর্ড গড়ে ফেললেন মেসি

মেসিকে দলে চাননি এক কোচ, লা মাসিয়ার রিপোর্টে বেরোল চাঞ্চল্যকর তথ্য

মেসিকে দলে চাননি এক কোচ, লা মাসিয়ার রিপোর্টে বেরোল চাঞ্চল্যকর তথ্য

মেসির অ্যাসিস্টে দে পলের গোল, টানা তৃতীয়বার প্লে-অফে মিয়ামি

মেসির অ্যাসিস্টে দে পলের গোল, টানা তৃতীয়বার প্লে-অফে মিয়ামি

এমবাপ্পের পর এবার মেসির জোড়া রেকর্ড ভাঙলেন হালান্ড

এমবাপ্পের পর এবার মেসির জোড়া রেকর্ড ভাঙলেন হালান্ড

আরও পড়ুন

রেকর্ড গড়া ম্যাচে রুদ্ধশ্বাস লড়াই

রেকর্ড গড়া ম্যাচে রুদ্ধশ্বাস লড়াই

লারা-ব্রাডম্যানের রেকর্ড ছুঁলেন এই তারকা

লারা-ব্রাডম্যানের রেকর্ড ছুঁলেন এই তারকা

পিএসজির বিপক্ষে বার্সেলোনার স্কোয়াডে চমক

পিএসজির বিপক্ষে বার্সেলোনার স্কোয়াডে চমক

‘বাংলাদেশ এখন ক্রিকেটে সবচেয়ে ট্যালেন্টেড দল’

‘বাংলাদেশ এখন ক্রিকেটে সবচেয়ে ট্যালেন্টেড দল’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম