Logo
Logo
×

Advertisement

খেলা

দলবদলে নতুন রেকর্ড গড়ল ইংলিশ প্রিমিয়ার লিগ

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২২ পিএম

দলবদলে নতুন রেকর্ড গড়ল ইংলিশ প্রিমিয়ার লিগ

Advertisement

প্রিমিয়ার লিগের ক্লাবগুলো গ্রীষ্মকালীন দলবদলের বাজারে নিজেদের আগের রেকর্ড আবারও ভেঙেছে। এবারের ট্রান্সফার উইন্ডোতে ইংল্যান্ডের শীর্ষ লিগের ক্লাবগুলো সম্মিলিতভাবে ব্যয় করেছে ৩৪৬ কোটি পাউন্ড, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৫ হাজার ৭৩৫ কোটি ২৩ লাখ ২৬ হাজার টাকা। টানা দ্বিতীয় মৌসুমে গ্রীষ্মকালীন দলবদলে নতুন ব্যয়ের রেকর্ড গড়ল তারা।

২ সেপ্টেম্বর ছিল এবারের দলবদলের শেষ দিন। এদিন এভারটন থেকে ইলিমান এন্দিয়ায়েকে ৬ কোটি পাউন্ডে দলে নিয়ে ম্যানচেস্টার সিটি মোট ব্যয় ৩০০ কোটি পাউন্ডের ওপরে নিয়ে যায়। শেষ পর্যন্ত গত মৌসুমের ৩১৪ কোটি পাউন্ডের রেকর্ড ছাড়িয়ে যায় প্রিমিয়ার লিগের ক্লাবগুলোর মোট খরচ।

উইন্ডো বন্ধ হওয়ার পরপরই চেলসি থেকে এনজো ফার্নান্দেজকে ১২৫ মিলিয়ন পাউন্ডের যৌথ ব্রিটিশ রেকর্ড ফিতে দলে নেওয়ার বিষয়টি নিশ্চিত করে ম্যানচেস্টার সিটি। শুধু শেষ দিনেই ক্লাবগুলো খরচ করেছে ৪৭৫ মিলিয়ন পাউন্ড, যেখানে গত বছর একই দিনে ব্যয় হয়েছিল ৩৯১ মিলিয়ন পাউন্ড।

এবারের গ্রীষ্মে ফুটবল ইতিহাসের সবচেয়ে দামি ১০টি দলবদলের মধ্যে তিনটিই হয়েছে প্রিমিয়ার লিগের ক্লাবগুলোর মাধ্যমে। সবচেয়ে বড় আলোচনার জন্ম দিয়েছেন ফার্নান্দেজ। তার আগে নটিংহ্যাম ফরেস্টের মিডফিল্ডার এলিয়ট অ্যান্ডারসনের জন্য ১১৬ মিলিয়ন পাউন্ড খরচ করেছিল ম্যানচেস্টার সিটি। অন্যদিকে অ্যাস্টন ভিলা থেকে মর্গান রজার্সকে ১১৭ মিলিয়ন পাউন্ডে দলে নেয় চেলসি। তবে ফার্নান্দেজের দলবদল তাদের দুজনকেই ছাড়িয়ে গেছে।

লিভারপুলও বড় অঙ্কের অর্থ ব্যয় করেছে। পিএসজি ও ফ্রান্সের ফরোয়ার্ড ব্রাডলি বারকোলাকে দলে আনতে শুরুতে ১০৬ মিলিয়ন পাউন্ড খরচ করেছে তারা। চুক্তির শর্ত অনুযায়ী এই অঙ্ক বেড়ে ১২৩ মিলিয়ন পাউন্ড পর্যন্ত হতে পারে।

প্রিমিয়ার লিগের বাইরে ৬০ মিলিয়ন পাউন্ডের বেশি মূল্যের দলবদল হয়েছে মাত্র দুটি। আরবি লাইপজিগ থেকে ইয়ান দিওমান্দে রিয়াল মাদ্রিদে এবং নিউক্যাসল থেকে অ্যান্থনি গর্ডন বার্সেলোনায় পাড়ি জমিয়েছেন।

টটেনহামও দলবদলে বড় বিনিয়োগ করেছে। ক্লাব রেকর্ড ফিতে সান্দ্রো টোনালিকে দলে ভিড়িয়েছে তারা, যার চুক্তির মূল্য শেষ পর্যন্ত ১০০ মিলিয়ন পাউন্ডে পৌঁছাতে পারে। এ ছাড়া ওয়েস্ট হ্যাম থেকে মাতেউস ফার্নান্দেসকে ৮৫ মিলিয়ন পাউন্ডে এবং ম্যানচেস্টার সিটি থেকে সাভিওকে ৭৫ মিলিয়ন পাউন্ডে এনেছে উত্তর লন্ডনের ক্লাবটি। সাভিওর চুক্তির মূল্যও ভবিষ্যতে ৮৫ মিলিয়ন পাউন্ড হতে পারে।

এবারের উইন্ডোতে সবচেয়ে বেশি অর্থ ব্যয় করেছে ম্যানচেস্টার সিটি। ফার্নান্দেজকে কেনার পর তাদের মোট খরচ দাঁড়িয়েছে ৪৫৮ মিলিয়ন পাউন্ডে। এক ট্রান্সফার উইন্ডোতে এটি প্রিমিয়ার লিগের নতুন রেকর্ড। এর আগে গত মৌসুমে ৪১৫ মিলিয়ন পাউন্ড খরচ করে রেকর্ডটি ছিল লিভারপুলের দখলে। তবে বিপুল ব্যয়ের পাশাপাশি খেলোয়াড় বিক্রি করেও ৩০৪ মিলিয়ন পাউন্ড আয় করেছে সিটি।

৩৪৯ মিলিয়ন পাউন্ড খরচ করে তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে চেলসি। তবে খেলোয়াড় বিক্রি থেকে তারা আয় করেছে আরও বেশি—৩৮২ মিলিয়ন পাউন্ড। অর্থাৎ দলবদলের বাজারে তাদের নিট লাভ ৩৩ মিলিয়ন পাউন্ড।

টটেনহাম ৩০২ মিলিয়ন পাউন্ড খরচ করে রয়েছে তৃতীয় স্থানে। তবে বিপুল বিনিয়োগের পরও মাঠে তার প্রতিফলন এখনো দেখা যায়নি। লিগের প্রথম দুই ম্যাচেই হারের মুখ দেখেছে দলটি।

চ্যাম্পিয়নশিপে নেমে যাওয়ার শঙ্কা এড়াতে সদ্য উন্নীত ইপসউইচ টাউনও দলবদলে ব্যয় করেছে ১৭১ মিলিয়ন পাউন্ড। ম্যানচেস্টার ইউনাইটেডের খরচ হয়েছে ১৪৮ মিলিয়ন পাউন্ড। আর প্রিমিয়ার লিগে ফিরে আসা হাল সিটি ছিল দলবদলে বেশ সক্রিয়। তাদের নতুন চুক্তি করা ১৮ খেলোয়াড়ের মধ্যে ছয়জনই এসেছে দলবদলের শেষ দিনে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

প্রিমিয়ার লিগে লাল কার্ডের সেঞ্চুরি চেলসির

প্রিমিয়ার লিগে লাল কার্ডের সেঞ্চুরি চেলসির

প্রিমিয়ার লিগে ‘অঘটনের’ রাত, হারল সিটি-চেলসি

প্রিমিয়ার লিগে ‘অঘটনের’ রাত, হারল সিটি-চেলসি

মাথায় গুরুতর চোট নিয়ে হাসপাতালে মার্তিনেজ, এখন কেমন আছেন?

মাথায় গুরুতর চোট নিয়ে হাসপাতালে মার্তিনেজ, এখন কেমন আছেন?

ম্যানইউ কর্তৃপক্ষের কড়া সমালোচনা করলেন লিসান্দ্রো মার্টিনেজ

ম্যানইউ কর্তৃপক্ষের কড়া সমালোচনা করলেন লিসান্দ্রো মার্টিনেজ

ম্যানচেস্টার সিটির কঠোর শাস্তি চান জেরার্ড

ম্যানচেস্টার সিটির কঠোর শাস্তি চান জেরার্ড

তোপের মুখে পড়ে বড় ঘোষণা দিলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী

তোপের মুখে পড়ে বড় ঘোষণা দিলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী

আরও পড়ুন

এমবাপ্পের জোড়া গোল, উড়তে থাকা বার্সাকে মাটিতে নামাল রিয়াল মাদ্রিদ

এমবাপ্পের জোড়া গোল, উড়তে থাকা বার্সাকে মাটিতে নামাল রিয়াল মাদ্রিদ

আলভারেজ ক্ষমা চাওয়ায় খুশি সিমিওনে

আলভারেজ ক্ষমা চাওয়ায় খুশি সিমিওনে

২৫ বছরের সম্পর্কের অবসান ঘটাচ্ছেন অ্যান্ডারসন

২৫ বছরের সম্পর্কের অবসান ঘটাচ্ছেন অ্যান্ডারসন

রিয়াল মাদ্রিদকে সহজভাবে নিচ্ছেন না গাভি

রিয়াল মাদ্রিদকে সহজভাবে নিচ্ছেন না গাভি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম