এবার মাহিকাকে রেখে আমিশার প্রেমে হাবুডুবু পান্ডিয়া
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৩ পিএম
হার্দিক পান্ডিয়া ও মাহিকা শর্মা। ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
সার্বিয়ান অভিনেত্রী নাতাশা স্ট্যানকোভিচের সঙ্গে বিচ্ছেদের পর মাহিকা শর্মার প্রেমে মজেন ভারতীয় তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। এবার খবর রটেছে মাহিকাকে রেখে আমিশা প্যাটেলের প্রেমে হাবুডুবু খাচ্ছেন এই তারকা।
সম্প্রতি মুম্বাইয়ের তাজমহল প্যালেসে দেখা মিলেছে পান্ডিয়া-আমিশাকে। তারপর থেকেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল আমিশা-হার্দিকের সেই বিশেষ মুহূর্ত। যেখানে দেখা যায় আমিশা তার বন্ধুদের সঙ্গে হার্দিকের পরিচয় করিয়ে দিচ্ছেন। সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি ছড়িয়ে পড়তেই শুরু হয় সম্পর্কের গুঞ্জন। এই ঘটনায় বেজায় চটেছেন নায়িকা।
এক্স হ্যান্ডলে এক নেটিজেন ভিডিওটি শেয়ার করে এই সাক্ষাৎ শুধুই বন্ধুত্বপূর্ণ নয় বলে দাবি করেছেন। বিশেষ করে, আমিশা যখন হার্দিকের কাঁধে হাত রাখেন সেই মুহূর্তে ফোকাস করে ওই ব্যক্তি ২০২৪ সালে আম্বানিদের পার্টির এক পুরনো মুহূর্তে সুরসুরি দিয়ে লেখেন, ‘বেঙ্গালুরুর একটি হোটেলে পার্টির সময় আমিশা প্যাটেল যেভাবে হার্দিক পাণ্ডিয়ার কাঁধে হাত রেখেছিলেন। রেডিটে যে গুজবগুলো ছড়াচ্ছিল সেগুলো মনে হচ্ছে সত্যি হতে চলেছে।’
বিষয়টি নজরে আসতেই কড়া জবাব দিয়েছেন আমিশা প্যাটেল। ইনস্টা স্টোরিতে পোস্টের স্ক্রিনশট শেয়ার করে পালটা লেখেন, ‘হ্যাঁ, একদম ঠিক বলেছ। ও মাই গড, আপনি একদম ঠিক। সত্যিই আমার হাতটা ওঁর কাঁধে রাখার মধ্যে কতটা রোম্যান্টিক ব্যাপার ছিল!’ এরপর সেই সংশ্লিষ্ট ব্যক্তির উদ্দেশে আমিশার কড়া দাওয়াই, ‘আমি আপনাকে চিনি না তবে আপনার মনে হয় কোনও বান্ধবী নেই। এমন বিষয় নিয়ে পোস্ট করার আগে আপনার জীবনে একজন মহিলা বন্ধু থাকা দরকার।’
২০২০ সালের ৩১ মেয়ে নাতাশা স্ট্যানকোভিচকে বিয়ে করে ছিলেন পান্ডিায়। তাদের সেই একটি পুত্র সন্তান রয়েছে। ২০২৪ সালে নাতাশা স্ট্যানকোভিচের সঙ্গে বিচ্ছেদের পর মাহিকার প্রেমে পড়েন হার্দিক। সেই এখন তার ছায়াসঙ্গী।
