এবার উজবেকিস্তানের জালে ৪ গোল বাংলাদেশের, করল অন্য রকম হ্যাটট্রিক
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩১ পিএম
সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
মেয়েদের জুনিয়র এশিয়া কাপ হকিতে জয়ের ধারা ধরে রাখল বাংলাদেশ। মঙ্গলবার চীনের হুলুনবুইর শহরে উজবেকিস্তানকে ৪-০ গোলে হারিয়েছে তারা।
এই জয়ের ফলে টানা তৃতীয় ম্যাচ জিতল বাংলাদেশ। পয়েন্ট তালিকায় এখন তাদের সংগ্রহ ৯ পয়েন্ট। পাঁচ দলের চ্যালেঞ্জার পুলে শীর্ষস্থানের দৌড়েও ভালোভাবে টিকে আছে তারা। আগামীকাল নিজেদের শেষ ম্যাচে হংকংয়ের মুখোমুখি হবে বাংলাদেশ। অন্যদিকে দুই ম্যাচ জিতে দ্বিতীয় স্থানে থাকা কাজাখস্তান খেলবে পাকিস্তানের বিপক্ষে।
এর আগের ম্যাচগুলোতে চাইনিজ তাইপে এবং পাকিস্তানকে হারিয়েছিল বাংলাদেশ। এদিন খেলা শুরুর তিন মিনিটের মধ্যেই পেনাল্টি কর্নার থেকে গোল করে বাংলাদেশকে এগিয়ে দেন শারিকা রিমন। এরপর ১৪ মিনিটে ওপেন প্লে থেকে দ্বিতীয় গোল করেন লিজা আক্তার।
দ্বিতীয় ও তৃতীয় কোয়ার্টারে আর কোনো গোল হয়নি। এরপর ওপেন প্লে থেকে তৃতীয় গোলটি করেন লিমা। ম্যাচের ৫১ মিনিটে আরেকটি পেনাল্টি কর্নার থেকে গোল করে জয় সম্পূর্ণ করেন শারিকা।
