Logo
Logo
×
   

Advertisement

খেলা

সেপ্টেম্বরে উইন্ডোয় যে ৩ দলের বিপক্ষে খেলতে পারে আর্জেন্টিনা

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:১০ পিএম

সেপ্টেম্বরে উইন্ডোয় যে ৩ দলের বিপক্ষে খেলতে পারে আর্জেন্টিনা

সংগৃহীত

Advertisement

আসছে ফিফা উইন্ডোতে প্রীতি ম্যাচের প্রতিপক্ষ ঠিক করছে আর্জেন্টিনা জাতীয় দল। আজ বুধবার এই ম্যাচগুলোর বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। এর মধ্যেই দেখা মিলছে এক পরিচিত প্রতিপক্ষের।

২১ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর পর্যন্ত চলবে এই ফিফা উইন্ডো। হাতে সময় কম থাকলেও এখনো ম্যাচসূচি চূড়ান্ত হয়নি। তবে ধীরে ধীরে জানা যাচ্ছে, বিশ্বকাপ পরবর্তী সময়ে কাদের বিপক্ষে খেলবে আর্জেন্টিনা।

শনিবার জানা গিয়েছিল, আফ্রিকান কিছু সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, ৩ অক্টোবর বুয়েনস আইরেসে বুর্কিনা ফাসোর মুখোমুখি হবে আর্জেন্টিনা। তবে ম্যাচের ভেন্যু বা সময় এখনো নিশ্চিত নয়। বিশ্বকাপের আগে মৌরিতানিয়া ও জাম্বিয়ার বিপক্ষে বোম্বোনেরায় খেলার পর এটি হবে তৃতীয় আফ্রিকান দল, যারা আর্জেন্টিনায় খেলতে আসবে।

এবার আর্জেন্টিনার প্রতিবেশী দেশ থেকেও খবর এসেছে। বলিভিয়া দাবি করছে, বিশ্বকাপ ফাইনালের পর প্রথম প্রতিপক্ষ হতে পারে তারাই। বলিভিয়ার কোচ অস্কার ভিয়েগাস নিজেই এক সাক্ষাৎকারে বলেন, আর্জেন্টিনার বিপক্ষে খেলার সম্ভাবনা অনেক বেশি। তিনি এমনও জানান, ম্যাচটি হতে পারে ৩০ সেপ্টেম্বর।

সবশেষ ২০২৪ সালে আর্জেন্টিনার মাটিতে বলিভিয়ার বিপক্ষে খেলেছিল আর্জেন্টিনা। সেই ম্যাচে মনুমেন্তাল স্টেডিয়ামে ৬-০ গোলে জিতেছিল আর্জেন্টিনা। সেদিন হ্যাটট্রিক করেছিলেন লিওনেল মেসি। গোল করেছিলেন লাউতারো মার্তিনেজ, হুলিয়ান আলভারেজ এবং থিয়াগো আলমাদাও।

এখন পর্যন্ত সরকারি ঘোষণা না এলেও, প্রথমে বলিভিয়া এবং এরপর বুর্কিনা ফাসোর সঙ্গে খেলার সম্ভাবনাই বেশি। ৩০ সেপ্টেম্বর হতে পারে বলিভিয়া ম্যাচ। আর ৩ অক্টোবর হতে পারে বুর্কিনা ফাসো ম্যাচ। 

এছাড়া তৃতীয় একটি প্রীতি ম্যাচ নিয়েও আলোচনা চলছে। এই ম্যাচে প্রতিপক্ষ হতে পারে বেনিন। ফিফা র‍্যাঙ্কিংয়ে দলটির অবস্থান ৯৩ নম্বরে। এখন পর্যন্ত ভেন্যু হিসেবে মনুমেন্তাল, কর্দোবার কেম্পেস স্টেডিয়াম এবং রোজারিওর কথা ভাবছে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)।

এই ফিফা উইন্ডোর জন্য কোচিং স্টাফ ইতিমধ্যে খেলোয়াড়দের সময় ঠিক রাখতে বলেছে। ম্যাচ ও প্রতিপক্ষের সংখ্যা নিশ্চিত হলেই কতজন খেলোয়াড় ডাকা হবে, তা ঠিক করবেন কোচ স্কালোনি।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম