চ্যাম্পিয়ন্স লিগ
মাঠে নামছে বার্সেলোনা, লিভারপুল, পিএসজি ও আর্সেনাল
Advertisement
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩২ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
চ্যাম্পিয়ন্স লিগের নতুন মৌসুমে নিজেদের প্রথম ম্যাচডেতে মাঠে নামছে ইউরোপের চার বড় নাম—বার্সেলোনা, লিভারপুল, পিএসজি ও আর্সেনাল। বাংলাদেশ সময় অনুযায়ী চার ম্যাচের মধ্যে বার্সেলোনার ম্যাচটি শুরু হবে রাত ১০টা ৪৫ মিনিটে, আর বাকি তিনটি ম্যাচের পর্দা উঠবে বুধবার দিবাগত রাত (বৃহস্পতিবার) রাত ১টায়।
বার্সেলোনা বনাম ফেইনুর্ড — ম্যাচটি হবে বার্সেলোনার স্পটিফাই ক্যাম্প ন্যুতে। চ্যাম্পিয়ন্স লিগের এবারের আসর ঘরের মাঠে শুরু করবে বার্সা।
লিভারপুল বনাম আতলেতিকো মাদ্রিদ — ম্যাচটি হবে লিভারপুলের অ্যানফিল্ডে। সমর্থকের বিচারে পিছিয়ে থাকলেও শক্তিমত্তায় সমানে সমান লড়বে আতলেতিকো।
পিএসজি বনাম স্লোভান ব্রাতিস্লাভা — পিএসজি নিজেদের মাঠ পার্ক দে প্রিন্সেসে খেলবে। বর্তমান চ্যাম্পিয়ন পিএসজির শিরোপা ধরে রাখার অভিযান শুরু হচ্ছে এই ম্যাচ দিয়ে।
নাপোলি বনাম আর্সেনাল — ম্যাচের ভেন্যু নাপোলির স্টাদিও দিয়েগো আরমান্দো মারাদোনা। সফরকারী হিসেবে গেলেও বেশ শক্তিশালী দল নিয়েই মাঠে নামছে গানার্সরা।
বার্সেলোনা ও পিএসজি ঘরের মাঠে ফেভারিট হিসেবেই শুরু করছে। দল ও শক্তিমত্তার বিচারে বিনা হোঁচটেই তাদের জয়ের সম্ভাবনা বেশি। তারপরও বড় মঞ্চে বেশ সতর্ক এই দুই জায়ান্ট। অন্যদিকে লিভারপুল-আতলেতিকো এবং নাপোলি-আর্সেনালের লড়াই দুটোই হতে পারে এই রাতের সবচেয়ে হাই-ভোল্টেজ ম্যাচ।
তবে এই চারটি ম্যাচ বাদেও আরও দুইটি ম্যাচ এই রাতেই মাঠে গড়াচ্ছে। সেগুলো হলো: স্টুটগার্ড-ভাইকিং (রাত ১০.৪৫টায়) ও স্পোর্টিং-গালাতেসারে (রাত ১টায়)।
