Logo
Logo
×
   

Advertisement

খেলা

নারী এশিয়া কাপ

জরিমানার মুখে পাকিস্তানি ক্রিকেটার

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৮ পিএম

জরিমানার মুখে পাকিস্তানি ক্রিকেটার

Advertisement

নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে হংকংয়ের বিপক্ষে ম্যাচে আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করায় শাস্তি পেয়েছেন পাকিস্তানের ওপেনার গুল ফিরোজা। আচরণবিধি ভঙ্গের অভিযোগে তার ম্যাচ ফির ১০ শতাংশ কেটে নেওয়ার পাশাপাশি শৃঙ্খলাজনিত রেকর্ডে যোগ হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট।

হংকংয়ের বিপক্ষে পাকিস্তানের ইনিংসের পঞ্চম ওভারে বাঁহাতি স্পিনারের বলে সুইপ শট খেলতে গিয়ে এলবিডব্লিউ হন ফিরোজা। আম্পায়ার আউট দেওয়ার পর ম্যাচে রিভিউয়ের সুযোগ না থাকায় তাকে মাঠ ছাড়তে হয়। তবে সাজঘরের পথে ব্যাটের দিকে ইঙ্গিত করে বল ব্যাটে লেগেছিল বলে বোঝানোর চেষ্টা করেন তিনি। এ সময় আম্পায়ারের সিদ্ধান্তের প্রতি তার অসন্তোষ প্রকাশ পায়।

এই আচরণের কারণে আইসিসির আচরণবিধির ২.৮ ধারা অনুযায়ী তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে। ধারাটি আম্পায়ারের সিদ্ধান্তের প্রতি অসন্তোষ প্রদর্শনের সঙ্গে সম্পর্কিত। গত ২৪ মাসের মধ্যে এটি ফিরোজার দ্বিতীয় আচরণবিধি লঙ্ঘনের ঘটনা। ফলে তার মোট ডিমেরিট পয়েন্ট বেড়ে হয়েছে দুই।

চলতি নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে পাকিস্তানের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে শাস্তির মুখে পড়লেন ফিরোজা। এর আগে ভারতের বিপক্ষে ম্যাচে শেফালি বর্মাকে আউট করার পর উইকেটের দিকে ইঙ্গিত করে উদযাপন করায় পাকিস্তানের অধিনায়ক ফাতেমা সানাকে ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা ও একটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছিল।

হংকংকে ৭২ রানের বড় ব্যবধানে হারিয়ে টুর্নামেন্টের সেমিফাইনাল নিশ্চিত করেছে পাকিস্তান। শেষ চারের লড়াইয়ে তাদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। অন্য সেমিফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম