Logo
Logo
×
   

Advertisement

খেলা

‘ক্রিকেটারদের দেশে ফেরত পাঠিয়ে দেওয়া অপমানজনক’

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৯ পিএম

‘ক্রিকেটারদের দেশে ফেরত পাঠিয়ে দেওয়া অপমানজনক’

Advertisement

ইংল্যান্ড সফরে হালে পানি পাচ্ছে না পাকিস্তান ক্রিকেট দল। তিন ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে ইনিংস ও ১০৩ রানে হেরে যাওয়ার পর দ্বিতীয় টেস্টে পাকিস্তান হারে ১৯৪ রানের ব্যবধানে।

পরপর দুই টেস্টে হেরে যাওয়ায় দলের প্রধান কোচ সরফরাজ আহমেদ ও বোলিং কোচ উমর গুলসহ ৭ জন তারকা ক্রিকেটারকে দেশে ফেরত পাঠিয়ে দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

সিরিজের মাঝ পথে ৭ ক্রিকেটারকে দেশে ফেরত পাঠানোয় ইংল্যান্ডের কিংবদন্তিদের কাছে হাসির পাত্রে পরিণত হয়েছেন। 

ইংল্যান্ডের কিংবদন্তি মাইকেল ভন, ডেভিড লয়েড, মাইকেল আথারটন এবং অ্যালাস্টেয়ার কুক পাকিস্তানের ক্রিকেট সমালোচনা করেছেন। 

ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার ফিল টাফনেল, বলেন, ‘ক্রিকেটারদের সত্যিই দেশে ফেরত পাঠিয়ে দেওয়া ভয়াবহ সিদ্বান্ত। খেলোয়াড়দের জন্য এটা অপমানজনক। এখন তাদের বিমানে উঠে দেশে ফিরে যেতে হচ্ছে। আমার সঙ্গেও নানা রকম ঘটনা ঘটেছে। আমাকে রকেটে করে চাঁদে পাঠিয়ে দেওয়া হয়েছিল, আবার বড় কান, খরগোশের মতো দাঁত, এমন কত কিছুই বলা হয়েছে। আমরা এসবের সঙ্গে অভ্যস্ত ছিলাম। কিন্তু সফরের মাঝপথে ক্রিকেটারদের দেশে ফেরত পাঠিয়ে দেওয়া সত্যিই অন্য মাত্রার ব্যাপার।’

ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন বলেছেন, ‘সাধারণত দেখা যায়, সফরের মাঝখানে এক বা দুইজনকে কোনও ভুলের জন্য, বা কোনও সমস্যার কারণে দেশে ফেরত পাঠানো হয়েছে। যেমন পানশালায় যাওয়া ইত্যাদি। কিন্তু এদের শুধু সাধারণমানের ক্রিকেট খেলার জন্য দেশে পাঠানো হয়েছে।’

এই প্রসঙ্গে আলোচনার সময় পাকিস্তান দলের সদস্যদের কিং চার্লসের সঙ্গে সাক্ষাতের বিষয়টিও উঠে আসে। একাধিক ক্রিকেটারকে দেশে ফেরত পাঠানোর মধ্যেই রাজার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ নিয়েও মশকরা করা হয়। 

এক প্যানেল সদস্য বলেন, ‘ওরা কিং চার্লসের সঙ্গে দেখা করার সুযোগ পেয়েছিল, তাই না? সবাই সেখানে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে। ভাবা যায়, তাদের মধ্যে কয়েকজনকে দেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে। কিন্তু তার আগে একটু রাজার সঙ্গে দেখা করে আসার সুযোগ দেওয়া হল?’ 

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম