Logo
Logo
×
   

Advertisement

খেলা

হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচেও পাকিস্তানের ব্যাটিং ধস

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৯ পিএম

হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচেও পাকিস্তানের ব্যাটিং ধস

Advertisement

ইংল্যান্ড সফরে হালে পানি পাচ্ছে না পাকিস্তান ক্রিকেট দল। তিন ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে ইনিংস ও ১০৩ রানে হেরে যাওয়ার পর; দ্বিতীয় টেস্টে পাকিস্তান হারে ১৯৪ রানের বিশাল ব্যবধানে।

পরপর দুই টেস্টে হেরে যাওয়ায় দলের প্রধান কোচ সরফরাজ আহমেদ ও বোলিং কোচ উমর গুলসহ ৭ জন তারকা ক্রিকেটারকে দেশে ফেরত পাঠিয়ে দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

আজ থেকে বার্মিংহামে শুরু হয়েছে সিরিজের তৃতীয় ও শেষ টেস্ট ম্যাচ। হোয়াইটওয়াশ এড়ানোর এই টেস্টেও পাকিস্তানের ব্যাটিং ধস। ইংল্যান্ডের বোলিং তোপে ৮৪ রানে ৭ উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়েছে পাকিস্তান। সাজঘরে ফিরে যাওয়া প্রথম সারির ৭ ব্যাটসম্যানের মধ্যে কেউ দুই অঙ্কের ফিগার রান করতে পারেননি।

টস হেরে ব্যাট করতে নেমে মাত্র ২৬ রানে প্রথম সারির ৪ ব্যাটসম্যানের উইকেট হারায় সফরকারী পাকিস্তান। এরপর ৫৮ রানের ব্যবধানে পাকিস্তান হারায় আরও ৩ উইকেট।   

দলের এই ব্যাটিং ধসের দিনে হাল ধরার চেষ্টা করছেন মিডলঅর্ডার ব্যাটসম্যান সৌদ শাকিল। তিনি দলকে লজ্জাজনক পরিস্থিতি থেকে উত্তরণের চেষ্টা করছেন। তাকে সঙ্গ দিচ্ছেন এই টেস্টে অভিষেক হওয়া রেজাউল্লাহ।

মধ্যাহ্ন বিরতিতে যাওয়ার আগে ৭ উইকেটে পাকিস্তানের সংগ্রহ ১০০ রান। ৩৭ ও ১১ রানে অপরাজিত আছেন সৌদ শাকিল ও রেজাউল্লাহ।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম