Logo
Logo
×
   

Advertisement

খেলা

ব্যালন ডি’অর জিতবেন কে, নিজের পছন্দ জানালেন থিয়েরি অঁরি

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৫ পিএম

ব্যালন ডি’অর জিতবেন কে, নিজের পছন্দ জানালেন থিয়েরি অঁরি

Advertisement

এবারের ব্যালন ডি’অর কার হাতে উঠতে পারে, তা নিয়ে নিজের পছন্দের কথা জানিয়েছেন ফ্রান্সের কিংবদন্তি ফুটবলার থিয়েরি অঁরি। গোল ডটকমের প্রতিবেদনে উঠে এসেছে, সম্ভাব্য বিজয়ীদের তালিকায় কিলিয়ান এমবাপ্পেকেই সবচেয়ে এগিয়ে রাখছেন সাবেক এই ফরাসি তারকা। তবে তার খুব কাছেই প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখছেন মাইকেল অলিসেকে।

অঁরির মতে, বিশ্বকাপের শিরোপা জিততে পারলে লিওনেল মেসিও ব্যালন ডি’অরের দৌড়ে বড় দাবিদার হয়ে উঠতেন। একই সঙ্গে অলিসের পারফরম্যান্সও তার নজর কেড়েছে। কিন্তু সবকিছু বিবেচনায় শেষ পর্যন্ত এমবাপ্পেকেই নিজের পছন্দ হিসেবে বেছে নিয়েছেন তিনি।

এমবাপ্পের পক্ষে অবস্থান নেওয়ার সময় অঁরি শুধু দলীয় সাফল্য নয়, ব্যক্তিগত পারফরম্যান্সের গুরুত্বও তুলে ধরেছেন। বড় কোনো দলীয় শিরোপা না জিতলেও ফরাসি ফরোয়ার্ডের ব্যালন ডি’অর জয়ের দাবি যথেষ্ট শক্তিশালী বলে মনে করেন তিনি। কারণ, অতীতেও বড় ট্রফি ছাড়াই ব্যক্তিগত পারফরম্যান্সের ভিত্তিতে অনেক তারকা এই পুরস্কার জিতেছেন।

অঁরির চোখে এমবাপ্পের অন্যতম বড় বৈশিষ্ট্য তার গোল করার ধারাবাহিকতা। চ্যাম্পিয়ন্স লিগ, লা লিগা এবং বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা হওয়ার বিষয়টিকে বিশেষ গুরুত্ব দিয়েছেন তিনি। অন্যদিকে মাইকেল অলিসের দুর্দান্ত অ্যাসিস্ট করার সক্ষমতাও প্রশংসা করেছেন সাবেক ফরাসি ফরোয়ার্ড।

নিজের পছন্দের কথা স্পষ্ট করে অঁরি বলেন, তার কাছে কিলিয়ান এমবাপ্পেই সেরা। ব্যক্তিগত পারফরম্যান্সে এমবাপ্পে যা করেছেন, সেটিকে অসাধারণ হিসেবে উল্লেখ করে তাকেই নিজের পছন্দ হিসেবে বেছে নেন তিনি। তবে অলিসেকেও খুব কাছাকাছি অবস্থানে রেখেছেন অঁরি।

এবারের ব্যালন ডি’অরের দৌড় তাই বেশ জমজমাট। এমবাপ্পে ও অলিসের পাশাপাশি লিওনেল মেসি, উসমান দেম্বেলে, লামিন ইয়ামাল, ভিনিসিয়ুস জুনিয়র, আর্লিং হলান্ড ও হ্যারি কেইনের মতো তারকারাও আছেন আলোচনায়। শেষ পর্যন্ত মর্যাদাপূর্ণ এই পুরস্কার কার হাতে ওঠে, সেটিই এখন দেখার বিষয়।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম