Logo
Logo
×
   

Advertisement

খেলা

৪৭ বছর বয়সে ইমরান তাহিরের রেকর্ড

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩০ পিএম

৪৭ বছর বয়সে ইমরান তাহিরের রেকর্ড

Advertisement

৪৭ বছর বয়সেও রেকর্ড গড়লেন দক্ষিণ আফ্রিকার তারকা ক্রিকেটার ইমরান তাহির। আজ প্রভিডেন্সে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের হয়ে সেন্ট লুসিয়ার বিপক্ষে সবচেয়ে বেশি বয়সে ৫ উইকেট শিকারের নজির গড়েন।

এই বয়সেও নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করে যাওয়ার পেছনে সবচেয়ে বড় অনুপ্রেরণা তার ছেলে। 

আজ সেন্ট লুসিয়ার বিপক্ষে ৪ ওভারে মাত্র ১৭ রান দিয়ে নিয়েছেন ৫ উইকেট। স্বীকৃতি টি-টোয়েন্টিতে এটিই তাহিরের ক্যারিয়ারসেরা বোলিং। টি-টোয়েন্টিতে এটি তাহিরের ষষ্ঠ ৫ উইকেট।

এই সংস্করণে সবচেয়ে বেশিবার ৫ উইকেট নেওয়ার তালিকায় তিনি এখন দ্বিতীয়। তার ওপরে শুধু নামিবিয়ার ডেভিড ভিসা। ভিসা ৫ উইকেট নিয়েছেন সাতবার। পাঁচবার করে ৫ উইকেট নিয়ে তালিকার তিনে যৌথভাবে আছেন পাঁচজন—শাহিন শাহ আফ্রিদি, লাসিথ মালিঙ্গা, ভুবনেশ্বর কুমার, সাকিব আল হাসান ও রশিদ খান।

আরও একটা তালিকায় তাহির নিজের নামটা ওপরের দিকে নিয়ে যাচ্ছেন। সব ধরনের টি-টোয়েন্টিতে তাহিরের উইকেট এখন ৫৮৯টি। টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি উইকেট পাওয়া বোলারের তালিকায় তাহিরের অবস্থান চতুর্থ। তার চেয়ে বেশি উইকেট আছে রশিদ খান (৭৩৬), সুনীল নারাইন (৬৫৭) ও ডোয়াইন ব্রাভোর (৬৩১)।

৫৮৯ উইকেটের মধ্যে সিপিএলেই সর্বোচ্চ উইকেট তাহিরের, ১৪২টি। এই মৌসুমে উইকেট নিয়েছেন ১২টি। ৪৭ বছর বয়সে গায়ানাকে দিচ্ছেন নেতৃত্বও। অথচ এই তাহির সর্বশেষ দক্ষিণ আফ্রিকার হয়ে খেলেছেন সাত বছরের বেশি আগে। টেস্ট খেলেছেন ২০টি, ১০৭টি ওয়ানডে, ৩৮টি টি-েটোয়েন্টি। 

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম