Logo
Logo
×
   

Advertisement

খেলা

ইংল্যান্ডে বিব্রতকর পরিস্থিতিতে পাকিস্তানের ক্রিকেটাররা

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৬ পিএম

ইংল্যান্ডে বিব্রতকর পরিস্থিতিতে পাকিস্তানের ক্রিকেটাররা

Advertisement

ইংল্যান্ড সফরে বিব্রতকর পরিস্থিতির শিকার পাকিস্তানের ক্রিকেটাররা। লিডস এবং লর্ডস টেস্টে হেরে এজবাস্টনে হোয়াইটওয়াশ এড়াতে লড়াই করছে পাকিস্তান।

দলের বাজে পারফরম্যান্সের  পাশাপাশি এবার সামনে এল ইংল্যান্ড সফরে যাওয়া পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের বিব্রতকর এক পরিস্থিতির খবর।

গত মঙ্গলবার পাকিস্তানের যুব ক্রিকেটারদের ইংল্যান্ডে আশ্রয়প্রার্থী ভেবে কিছু বিক্ষোভকারী ঘিরে ধরেছিলেন। ঘটনাটি ঘটেছে ইংল্যান্ডের পোর্টসমাউথে। ঘটনার সূত্রপাত পোর্টসমাউথের ম্যারিয়ট হোটেলকে ঘিরে। সেখানে আশ্রয়প্রার্থীরা অবস্থান করছেন—এমন খবর ছড়িয়ে পড়ার পর হোটেলের বাইরে জড়ো হন একদল বিক্ষোভকারী। আসলে সেই হোটেলে ছিলেন পাকিস্তান অনূর্ধ্ব–১৯ দলের ক্রিকেটার ও স্টাফরা।

ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় ৪০ জন পুরুষ হোটেলে যাওয়ার পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। তাদের দেখে বিক্ষোভকারীদের সন্দেহ হয়, তারা আশ্রয়প্রার্থী। পরে জানা যায়, ওই ব্যক্তিরা পাকিস্তানের অনূর্ধ্ব-১৯ দলের খেলোয়াড় ও স্টাফ।

পরিস্থিতি সামাল দিতে এগিয়ে যান ইংল্যান্ডের রিফর্ম পার্টির কাউন্সিলর জর্জ ম্যাডউইক। তিনি হোটেলে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের স্টাফ ও বাইরে জড়ো হওয়া বিক্ষোভকারীদের মধ্যে সমঝোতার চেষ্টা করেন। এরপর ধীরে ধীরে সেখান থেকে সরে যান বিক্ষোভকারীরা।

ম্যাডউইক গার্ডিয়ানকে বলেন, ‘আমি দলের কোচের সঙ্গে কথা বলেছি। তিনি বিষয়টি খুব ভালোভাবে বুঝেছেন। এরপর আমি বিক্ষোভকারীদের বলেছি, “আপনারা ভুল করছেন। এটা একটি ক্রিকেট দল।” কয়েক মিনিটের মধ্যেই তারা চলে যায়। ঘটনাটি অত্যন্ত দুর্ভাগ্যজনক।’

ম্যাডউইক আরও বলেন, ‘পোর্টসমাউথের মানুষ আগে থেকেই সতর্ক অবস্থায় ছিলেন। একই কোম্পানির একটি কোচে করে প্রায় ৪০ জন বিদেশি সেখানে আসছিলেন বলে খবর ছিল।’

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম