Logo
Logo
×
   

Advertisement

খেলা

আর্জেন্টিনার কোচ থাকতে চান না স্কালোনি, নেপথ্যে যে ৩ কারণ

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৬ এএম

আর্জেন্টিনার কোচ থাকতে চান না স্কালোনি, নেপথ্যে যে ৩ কারণ

ফাইল ছবি

Advertisement

আর্জেন্টিনা জাতীয় দলের কোচ হিসেবে লিওনেল স্কালোনির ভবিষ্যৎ এখন অনিশ্চয়তার মুখে। তার চুক্তির মেয়াদ শেষ হতে আর মাত্র তিন মাসের কিছু বেশি সময় বাকি আছে। তবে নতুন চুক্তি হওয়ার সম্ভাবনা এখন বেশ জটিল হয়ে উঠেছে।

রেডিও লা রেডের অনুষ্ঠান উন বুয়েন মোমেন্তোতে সাংবাদিক গুস্তাভো ইয়ারোচ জানান, আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) স্পষ্টভাবেই চায়, স্কালোনি দায়িত্বে থাকুন। নতুন চুক্তিও দিতে চায়। তবে সেটা হচ্ছে মূলত ৩ কারণে। এই তিন কারণেই বিশ্বজয়ী এই কোচ আর্জেন্টিনায় নিজের ভবিষ্যৎ নিয়ে সন্দিহান।

আট বছরের ক্লান্তি
প্রথম কারণটি খেলা এবং মানসিক দিক সম্পর্কিত। স্কালোনি ভালোভাবেই জানেন, সামনের চক্রে দলকে নতুন করে গড়তে হবে। ধীরে ধীরে দলে পরিবর্তনও আনতে হবে।

আট বছরের দীর্ঘ ও সফল সময় পার করার পর কোচ এখন নিজেই ভাবছেন, এত বড় একটি প্রকল্প চালানোর জন্য এখনো তার সেই শক্তি, ইচ্ছা এবং অনুপ্রেরণা আছে কি না। এই প্রকল্পে প্রতিদিন তাকে পুরোপুরি মনোযোগী থাকতে হবে।

এএফএর অপ্রত্যাশিত আর্থিক বকেয়া
মাঠের বাইরের একটি বিষয়ও তৈরি করেছে অস্বস্তি। প্রতিবেদন অনুযায়ী, কোচিং স্টাফ এবং খেলোয়াড়দের বোনাসের একটি বড় অংশ এখনো বকেয়া রেখেছে এএফএ।

জাতীয় দলের শিবিরে এই বিষয়টিকে অনেকেই বোধগম্য মনে করছেন না। এতে তৈরি হয়েছে ক্ষোভও। 

আর্জেন্টিনা তাদের অভাবের দিনগুলো অনেক পেছনে ফেলে এসেছে। বিশেষ করে ২০২১ সাল থেকে পাওয়া তাদের টানা সাফল্যগুলোর কারণে তাদের আয় এখন অনেক বেশি। এই সময়ে এসে কেন বকেয়া থাকবে, তা নিয়ে অসন্তোষ আছে স্টাফদের মধ্যে। 

প্রীতি ম্যাচের প্রতিপক্ষ নিয়ে অসন্তোষ
তৃতীয় সমস্যাটি লজিস্টিক এবং প্রীতি ম্যাচের জন্য বেছে নেওয়া প্রতিপক্ষের মান নিয়ে। বিশ্বকাপের আগে থেকেই এই অভিযোগ করে আসছেন কোচ। স্কালোনি বরাবরই বলেছেন, তিনি শক্তিশালী ও প্রতিযোগিতামূলক দলগুলোর বিপক্ষে খেলতে চান। 

তবে এএফএর পক্ষ থেকে নিয়মিতভাবে এমন প্রতিপক্ষ ঠিক করা সম্ভব হয়নি। বেশিরভাগ সময় বেছে নেওয়া হয়েছে তুলনামূলক দুর্বল দলগুলোকে।

এর সঙ্গে যুক্ত হয়েছে সাম্প্রতিক কিছু সমন্বয়হীনতাও। এই মাসের শেষে অনুষ্ঠেয় ফিফা উইন্ডোর প্রতিপক্ষ ঘোষণার প্রতিশ্রুতি দিয়েছিল এএফএ। সপ্তাহের শুরুতেই এই ঘোষণা আসার কথা ছিল। তবে বারবার তা পিছিয়ে যাচ্ছে। 

এর মধ্যে আরও অস্বস্তির বিষয় হলো, এই সফরের জন্য যেসব দলের নাম বিবেচনায় আছে, তা কোচের চাওয়া আন্তর্জাতিক মানের চেয়ে অনেকটাই কম।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম