Logo
Logo
×
   

Advertisement

খেলা

প্রতি ৫ ওভারে নিচ্ছেন একটি উইকেট, কাউন্টিতে সবার সেরা হাসান

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৫ পিএম

প্রতি ৫ ওভারে নিচ্ছেন একটি উইকেট, কাউন্টিতে সবার সেরা হাসান

সংগৃহীত

Advertisement

ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় বিভাগে অসাধারণ বোলিং নৈপুণ্য দেখিয়ে স্ট্রাইক রেটের শীর্ষস্থান দখল করেছেন বাংলাদেশের পেসার হাসান মাহমুদ।

কেন্টের হয়ে খেলা ৪টি ম্যাচের ৮ ইনিংসে বল করে এ পর্যন্ত ২৬টি উইকেট শিকার করেছেন তিনি। প্রতিটি উইকেটের জন্য তাকে গড়ে বল করতে হয়েছে মাত্র ২৯.২৬টি, যা এই মৌসুমে অন্তত ২৫ উইকেটধারী বোলারদের মধ্যে সবচেয়ে ভালো।

এই তালিকায় দ্বিতীয় অবস্থানে আছেন ডারহামের ম্যাথু পটস, যার স্ট্রাইক রেট ৩৫.৮৭। তিনি ১৯ ইনিংসে নিয়েছেন ৫৮ উইকেট।

তুলনায় হাসানের রেকর্ড অনেক বেশি চোখধাঁধানো, কারণ তালিকার শীর্ষ দশে থাকা অন্য বোলারদের অধিকাংশের তুলনায় অনেক কম ম্যাচ খেলেই তিনি এই কৃতিত্ব অর্জন করেছেন।

ইংল্যান্ডের কন্ডিশনে টানা উইকেট শিকার করে বাংলাদেশের এই ডানহাতি পেসার প্রথম শ্রেণির ক্রিকেটে নিজের সামর্থ্যের শক্তিশালী প্রমাণ রেখে চলেছেন।


Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম