Logo
Logo
×
   

Advertisement

খেলা

পাকিস্তানকে জোড়া শাস্তি দিল আইসিসি

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৮ পিএম

পাকিস্তানকে জোড়া শাস্তি দিল আইসিসি

সংগৃহীত

Advertisement

ইংল্যান্ড থেকে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়ে দেশে ফিরছে পাকিস্তান। তবে ঠিক এই সময়ে বড় দুঃসংবাদ পেল দলটি। আইসিসি এবার জোড়া শাস্তি দিয়েছে দলটিকে।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের তৃতীয় ও শেষ টেস্টে ধীরগতির ওভাররেটের কারণে এই দুটি শাস্তি পেয়েছে পাকিস্তান। এজবাস্টন টেস্টে সময়ের হিসাব বিবেচনা করে পাকিস্তানকে নির্ধারিত লক্ষ্যের চেয়ে ১১ ওভার কম বল করার জন্য দায়ী করা হয়। এই টেস্টে আট উইকেটে জেতে ইংল্যান্ড। 

এই ঘটনার জেরে পাকিস্তানের ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা করা হয়। চলতি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে দলটির ১১ পয়েন্টও কাটা যায়।

মাঠের আম্পায়ার পল রেইফেল আর ক্রিস গ্যাফানি, তৃতীয় আম্পায়ার আল্লাহুদিয়েন পালেকার আর চতুর্থ আম্পায়ার রাসেল ওয়ারেনের অভিযোগের ভিত্তিতে এই শাস্তি দেন এমিরেটস আইসিসি এলিট প্যানেল অব ম্যাচ রেফারির রঞ্জন মাদুগালে।

এর ফলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় নিচের দিকে আরও পিছিয়ে পড়েছে পাকিস্তান। ৪.৬৩ পয়েন্ট শতাংশ নিয়ে তারা এখন নবম স্থানে আছে।

আইসিসির খেলোয়াড় ও খেলোয়াড় সহায়ক কর্মীদের আচরণবিধির ২.২২ অনুচ্ছেদ অনুযায়ী, ন্যূনতম ওভাররেট লঙ্ঘনের জন্য প্রতি ওভারে খেলোয়াড়দের ম্যাচ ফির পাঁচ শতাংশ জরিমানা করা হয়। এর সর্বোচ্চ সীমা ম্যাচ ফির ৫০ শতাংশ।

এছাড়া বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের খেলার শর্তাবলির ১৬.১১.২ অনুচ্ছেদ অনুযায়ী, প্রতিটি কম ওভারের জন্য একটি দল থেকে এক পয়েন্ট কাটা হয়। এর ফলে পাকিস্তানের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট থেকে ১১ পয়েন্ট কেটে নেওয়া হয়েছে।

পাকিস্তানের পরবর্তী বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ সিরিজ নভেম্বরে। সেই সময় রাওয়ালপিন্ডি আর লাহোরে দুই ম্যাচের টেস্ট সিরিজে এশিয়ার আরেক দল শ্রীলঙ্কার আতিথেয়তা দেবে তারা।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম