Logo
Logo
×
   

Advertisement

খেলা

দৌড়াতে গিয়ে বিপাকে নারী অ্যাথলেট, তবুও চ্যাম্পিয়ন

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৪ পিএম

দৌড়াতে গিয়ে বিপাকে নারী অ্যাথলেট, তবুও চ্যাম্পিয়ন

Advertisement

দৌড় প্রতিযোগিতায় অংশ নিয়ে প্যান্টেই মলত্যাগ করেন। দুর্গন্ধের কারণে অন্য প্রতিযোগিরা চলে যায়। এই সুযোগে চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার নারী অ্যাথলেট। বাকি প্রতিযোগিরা প্রতিবাদ করায় ক্ষমা চেয়েছে আয়োজকরা।

এমন ঘটনা ঘটেছে চীনের বেইজিংয়ের ‘হাইরক্স’ প্রতিযোগিতায়। যেখানে এক সঙ্গে মোট ৯ রকম খেলা থাকে। প্রথমে ১ কিলোমিটার দৌড়, তারপর কোনও একটি ওয়ার্কআউট। আবার ১ কিলোমিটার দৌড়, আবার অন্য একটি ওয়ার্কআউট। এরকম মোট ৮বার হয়। পুরুষ ও নারীরা একসঙ্গে দৌড় শুরু করেন।

এবারও তাই হয়েছিল। কিন্তু কিছুক্ষণ পর জোয়ানার আশপাশ ফাঁকা হতে থাকে। ম্যাচের আগে ডায়েরিয়ায় ভুগছিলেন তিনি। স্বাভাবিকভাবেই, এই অবস্থায় কেউ এত বড় পরিশ্রমের ধকল তার শরীর নিতে পারেনি। তার পরিণাম দেখা গেল প্রতিযোগিতা শুরুর কিছুক্ষণের মধ্যে। কঠোর পরিশ্রমের জন্য তিনি প্যান্টেই মলত্যাগ করে দেন। তার পা বেয়ে তরল পদার্থ গড়িয়ে পড়তে থাকে। বিষয়টা দৃষ্টিকটূ তো বটেই, বাকি প্রতিযোগীদের জন্য অস্বাস্থ্যকর। কিন্তু জোয়ানা ট্র্যাক ছেড়ে আসতে রাজি হননি।

ফলে অস্বস্তির সঙ্গে বাকি প্রতিযোগীরা পিছিয়ে যান। অন্যদিকে কর্মকর্তারা ব্যস্ত হয়ে পড়েন ট্র্যাক পরিষ্কার করার জন্য। এই নিয়ে তীব্র বিতর্ক শুরু হয়েছে। কিন্তু জোয়ানা ভুল মানতে নারাজ। 

তার বক্তব্য, ‘লোকে বলে হয় কঠোর পরিশ্রম করো, নয়তো বাড়ি চলে যাও। শুনুন, জয় তো আসলে জয়ই হয়।’ তবে অনেকের মতে, নিজের ও বাকিদের স্বাস্থ্যের কথা তার ভাবা উচিত ছিল। এটা স্বার্থপরতা।

ইভেন্ট শেষে চীনের হাইরক্স আয়োজকরা সাধারণ দর্শক ও অন্য প্রতিযোগীদের কাছে ক্ষমা চেয়েছেন। তারা জানিয়েছে, এবার এই নিয়ে আরও কড়া নিয়ম আনবে।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম