বাংলাদেশ সিরিজে যা হয়েছে, ‘লজ্জাজনক’
Advertisement
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৩ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
২৩ বছর বছর পর অস্ট্রেলিয়ায় টেস্ট ম্যাচ খেলতে গিয়ে ডারউইনে সিরিজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে ইতিহাস গড়ে বাংলাদেশ দল।
তবে সিরিজের দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়ার বোলিং তোপের মুখে দাঁড়াতেই পারেনি টাইগাররা। প্রথম ইনিংসে ৬৪ রানে অলআউট হওয়া বাংলাদেশ; দ্বিতীয় ইনিংসে ৯৫ রানে অলআউট হয়ে ইনিংস ও ৫১ রানের ব্যবধানে হেরে যায়।
ইংল্যান্ডের ‘দ্য টেলিগ্রাফ’কে দেওয়া সাক্ষাৎকারে অস্ট্রেলিয়ান তারকা ক্রিকেটার স্টিভ স্মিথ ম্যাকাই টেস্টের উইকেট নিয়ে সমালোচনা করেছেন। মাত্র দুই দিনে ৭৫০ বলে শেষ হওয়া টেস্ট স্মিথ বলেছেন, ‘এটা সত্যিই লজ্জাজনক। আমরা এত বেশি পেসবান্ধব উইকেটে খেলে শেষ পর্যন্ত এমন একটা পর্যায়ে পৌঁছেছি, যেখানে স্পিনারদের রাখা হচ্ছে না একাদশে। কারণ, আমি স্পিনারদের নিয়ে খেলতে খুব ভালোবাসি।’
বাংলাদেশ-অস্ট্রেলিয়া দুই ম্যাচের টেস্ট সিরিজে ৬১ উইকেটের মধ্যে ৪৯ উইকেটই নিয়েছেন পেসাররা। হাসান-স্টার্কদের আগুনের গোলা সামলানো ব্যাটারদের জন্য অনেক কঠিন হয়ে পড়ে। মাত্র ১২ উইকেট পেয়েছেন স্পিনাররা। যেখানে মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাথান লায়ন ৬, ২ ও ৪ উইকেট নিয়েছেন।
ব্যাটিং কিংবদন্তি হয়ে উঠলেও লেগস্পিনার হিসেবে ক্যারিয়ার শুরু করেছিলেন স্মিথ। এখন যদিও বোলিংয়ে তেমন একটা নিয়মিত নন। তবু স্পিনারদের বিপক্ষে খেলাটা উপভোগ করেন ৩৭ বছর বয়সী এই ব্যাটার। ‘দ্য টেলিগ্রাফ’কে স্মিথ বলেন, ‘স্পিনারদের বোলিং দেখতেও আমার দারুণ লাগে। একটা সময় আমিও স্পিন বোলার ছিলাম। টেস্ট ক্রিকেটে স্পিন যেন আবার আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে—আমি সেটাই দেখতে চাই।’
২০২৭ অ্যাশেজে খেলতে পারবেন কি না, সে ব্যাপারে স্মিথ যথেষ্ট সন্দিহান। ‘দ্য টেলিগ্রাফ’কে দেওয়া সাক্ষাৎকারে ৩৭ বছর বয়সী ব্যাটার বলেন, ‘আগামী অ্যাশেজে থাকব কি না, সে ব্যাপারে নিশ্চিত না। সিরিজ ধরে ধরে ভাবছি। ইংল্যান্ডে অ্যাশেজ জিততে পারলে ভালোই লাগবে।’
২০১০ থেকে এখন পর্যন্ত ১২৬ টেস্টে অংশ নিয়ে ৩৭টি সেঞ্চুরি আর ৪৫টি ফিফটির সাহায্যে ৫৬ গড়ে স্মিথ করেছেন ১০৯২০ রান।
