ইয়ামালই ব্যালন ডি’অর জিতবেন—দাবি ফুটবল এজেন্টের
Advertisement
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪২ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
চলতি বছরের ব্যালন ডি’অর কে জিতবেন, তা নিয়ে ফুটবল অঙ্গনে আলোচনা তুঙ্গে। সম্ভাব্য বিজয়ী হিসেবে বেশ কয়েকজনের নাম সামনে এলেও বিখ্যাত ফুটবল এজেন্ট হোর্হে মেন্দেজের চোখে লামিন ইয়ামালই সবার চেয়ে এগিয়ে।
ফুটবল ট্রান্সফার বিশেষজ্ঞ ফাব্রিজিও রোমানোর ‘এক্স’ অ্যাকাউন্টে প্রকাশিত মেন্দেজের বক্তব্য অনুযায়ী, ব্যালন ডি’অরের জন্য ইয়ামালকেই তিনি স্পষ্ট পছন্দ হিসেবে দেখছেন। তার ভাষায়, এবারের পুরস্কারটি ইয়ামালেরই প্রাপ্য।
ইয়ামালের শ্রেষ্ঠত্বের বিষয়ে আরও দৃঢ় অবস্থান জানিয়ে মেন্দেজ বলেন, ইয়ামালই সেরা এবং অন্য প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে তার ব্যবধানও বেশ স্পষ্ট। ফুটবলপ্রেমীরাও বিষয়টি জানেন বলে মন্তব্য করেন তিনি।
এবারের ব্যালন ডি’অরের সংক্ষিপ্ত তালিকায় ইয়ামালের সঙ্গে জায়গা করে নিয়েছেন রিয়াল মাদ্রিদের কিলিয়ান এমবাপ্পে, পিএসজির ফাবিয়ান রুইজ ও উসমান দেম্বেলে। ফলে পুরস্কার জয়ের লড়াইয়ে একাধিক তারকা থাকলেও মেন্দেজের বিচারে ইয়ামালই সবচেয়ে বড় দাবিদার।
এদিকে বার্সেলোনার একাধিক খেলোয়াড়ের এজেন্ট হিসেবে কাজ করা মেন্দেজ ১৪ সেপ্টেম্বর ক্লাবটির সভাপতি হোয়ান লাপোর্তার সঙ্গে বৈঠক করেছেন। সেখানে বার্সেলোনাকে ঘিরে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।
স্প্যানিশ সংবাদমাধ্যম মুন্দো দেপোর্তিভোর প্রতিবেদনে ক্লাবটির ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, বৈঠকটির সঙ্গে আসন্ন ট্রান্সফার উইন্ডোর সরাসরি কোনো সম্পর্ক ছিল না। গ্রীষ্মকালীন দলবদলের বাজার বন্ধ হওয়ার কয়েক দিনের মধ্যেই লাপোর্তার সঙ্গে মেন্দেজের এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সূত্র: গোল ডটকম

