Logo
Logo
×
   

Advertisement

খেলা

তৃণমূলের ৩০৬ প্রতিভার দায়িত্ব নেবে সরকার

Advertisement

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১০ পিএম

তৃণমূলের ৩০৬ প্রতিভার দায়িত্ব নেবে সরকার

Advertisement

মাঠটা হয়তো গ্রামের, স্বপ্নটা কিন্তু অলিম্পিকের। তৃণমূলের সেই স্বপ্নবাজ কিশোর-কিশোরীদের ভবিষ্যৎ গড়ার দায়িত্ব এবার নিতে চায় সরকার।

‘নতুন কুঁড়ি স্পোর্টস’ থেকে উঠে আসা ৩০৬ জন প্রতিভাবান ক্রীড়াবিদকে বিকেএসপিতে নিয়ে দীর্ঘমেয়াদি প্রশিক্ষণ দেওয়ার ঘোষণা দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। শনিবার শুরু হবে তাদের দুই মাসের নিবিড় প্রশিক্ষণ। 

দেশজুড়ে আয়োজিত প্রথম আসরে প্রায় ১ লাখ ৬৮ হাজার কিশোর-কিশোরী অংশ নিয়েছিল। উপজেলা, জেলা ও বিভাগ পেরিয়ে জাতীয় পর্যায়ে নিজেদের প্রতিভার স্বাক্ষর রাখা ৩০৬ জনকে এবার দেওয়া হচ্ছে বড় মঞ্চে উঠে আসার সুযোগ। প্রশিক্ষণ শেষে অসাধারণ প্রতিভাবানদের বাছাই করে সরকারি খরচে বিকেএসপিতে ভর্তি, পড়াশোনা ও খেলাধুলার সুযোগ দেওয়ার কথা জানিয়েছেন প্রতিমন্ত্রী।  

১৬ সেপ্টেম্বর নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলা মিনি স্টেডিয়ামের উদ্বোধন অনুষ্ঠানে আমিনুল হক বলেন, খেলাধুলাকে শুধু মাঠের বিনোদন হিসেবে নয়, ভবিষ্যৎ প্রজন্মের পেশা হিসেবে প্রতিষ্ঠা করাই সরকারের লক্ষ্য। তাঁর কথায়, তৃণমূলের প্রতিটি প্রতিভার দরজায় পৌঁছে দিতে হবে সুযোগের আলো।অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ উপস্থিত ছিলেন।

মাদক, অপরাধ ও অতিরিক্ত ডিভাইস-নির্ভরতা থেকে কিশোর সমাজকে দূরে রাখতেও খেলাধুলাকে বড় হাতিয়ার হিসেবে দেখছেন তিনি। নতুন কুঁড়ির এই ৩০৬ কিশোর-কিশোরীর চোখে  শুধু জার্সি নয় জাতীয় দলের স্বপ্নও।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম