Logo
Logo
×
   

Advertisement

খেলা

‘ফ্যাসিস্ট স্যালুট’ দিয়ে রোমার ১৬ সমর্থক নিষিদ্ধ

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৩ পিএম

‘ফ্যাসিস্ট স্যালুট’ দিয়ে রোমার ১৬ সমর্থক নিষিদ্ধ

Advertisement

ফ্যাসিবাদী কায়দায় স্যালুট দেওয়ার অভিযোগে ইতালিয়ান ফুটবল ক্লাব এএস রোমার ১৬ সমর্থককে নিষিদ্ধ করেছে দেশটির পুলিশ। সিরি আ’য় আতালান্তার বিপক্ষে রোমার ঘরের মাঠের ম্যাচে ওই উদযাপনের ঘটনায় তাদের বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে রোম পুলিশ।

রয়টার্স জানিয়েছে, নিষেধাজ্ঞার মেয়াদ এক থেকে পাঁচ বছর পর্যন্ত হতে পারে। এই সময়ে সংশ্লিষ্ট সমর্থকেরা ইতালির কোনো স্টেডিয়ামে ঢুকতে পারবেন না। এমনকি বিদেশের মাটিতে অনুষ্ঠিত এএস রোমার ম্যাচ এবং ইতালি জাতীয় দলের ম্যাচেও এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।

নিষিদ্ধ হওয়া ১৬ জনের মধ্যে চারজনকে রোমার ম্যাচ চলাকালে পুলিশের কাছে নিজেদের উপস্থিতির তথ্য জানাতেও হবে।

ঘটনার সূত্রপাত ৫ সেপ্টেম্বরের রোমা-আতালান্তা ম্যাচে। মারিও হারমোসো ও মাতিয়াস সুলের শেষ মুহূর্তের দুই গোলে আতালান্তাকে ২-১ ব্যবধানে হারায় রোমা। এরপর স্টেডিয়ামের ‘কার্ভা সুদ’ অংশে থাকা কট্টর সমর্থকদের একটি অংশ সোজা হাত উঁচু করে ফ্যাসিবাদী স্যালুটের মাধ্যমে দলের জয় উদযাপন করে।

ইতালিয়ান ফুটবলে কট্টর সমর্থকদের ‘আল্ট্রাস’ নামে পরিচিত গোষ্ঠীগুলোর মধ্যে উগ্র ডানপন্থী মনোভাবের প্রকাশ নতুন নয়। দেশটির রাষ্ট্রীয় আইনজীবীরা অতীতে কিছু আল্ট্রাস সদস্যের সঙ্গে সংঘবদ্ধ অপরাধ এবং উগ্র ডানপন্থী ও চরমপন্থী নেটওয়ার্কের সম্ভাব্য যোগসূত্রও শনাক্ত করেছেন।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম