Logo
Logo
×
   

Advertisement

খেলা

শিরোপাজয়ের পর কেন এমএলএস কর্তার সঙ্গে বিবাদে জড়ালেন মেসি?

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৪ পিএম

শিরোপাজয়ের পর কেন এমএলএস কর্তার সঙ্গে বিবাদে জড়ালেন মেসি?

সংগৃহীত

Advertisement

ইন্টার মিয়ামির হয়ে ১০০তম গোলের দেখা পেয়ে গেছেন লিওনেল মেসি। সেই ম্যাচেই ক্রুজ আজুলকে হারিয়ে ক্যারিয়ারের ৪৯তম শিরোপাটি জিতে গেছেন তিনি। তবে সেই ম্যাচ শেষেই ভিন্ন কারণে শিরোনামের জন্ম দিয়েছেন তিনি। মাঠেই তিনি বিবাদে জড়িয়েছেন মেজর লিগ সকারের কমিশনার ডন গার্বারের সঙ্গে।

গতকাল ম্যাচটি শেষে মেসিকে বারবার এমএলএস কমিশনার ডন গার্বারের দিকে আঙুল তুলতে দেখা গেছে। একটি ভিডিওতে দেখা যায়, মেসি কথা বলার সময় গার্বারের দিকে আঙুল তুলছেন। গার্বার তাকে কিছু একটা বলতে যাচ্ছিলেন, তাকে থামিয়ে দিয়ে মেসি বলেন, ‘না’। এরপর তিনি হেঁটে চলে যান মঞ্চে।

সেখানে সতীর্থদের সঙ্গে ফটোসেশনের পর মেসি আবার ফিরে আসেন এবং কথোপকথন চলাকালে ফের আঙুল তোলেন। ‘আমার সঙ্গে নয়’ — তাকে এমনটাই বলতে শোনা গিয়েছিল বলে দাবি আর্জেন্টাইন সংবাদ মাধ্যমের। আরেকটি ভিডিওতে দেখা যায়, দুজনেই একে অপরের দিকে আঙুল তুলে কথা বলছেন।

এই ঘটনা নিয়ে মন্তব্য করতে রাজি হয়নি এমএলএস। এছাড়া ইন্টার মিয়ামির পক্ষ থেকেও তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

তবে এই ঘটনাটির সঙ্গে আর্জেন্টাইন সংবাদ মাধ্যম যোগসূত্র খুঁজে পেয়েছে ২০২৫ সালের একটি ঘটনার। টিওয়াইসি স্পোর্টস জানায়, ২০২৫ সালে এমএলএস অল স্টার্স ম্যাচে মেসি খেলেননি। যে কারণে তাকে ১ ম্যাচের নিষেধাজ্ঞাও দেওয়া হয়।

সে সময়ে গার্বার বলেছিলেন, ‘এটা আমাদের দীর্ঘদিনের রীতি। নিয়ম না মানলে এটি কার্যকর করা ছাড়া উপায় থাকে না আমাদের। তাই কঠিন সিদ্ধান্তটা নিতে হলো।’ যদিও সেই ঘটনার সঙ্গে গতকালকের এই ঘটনার কোনো যোগ আছে কি না, তা নিয়ে কিছু জানা যায়নি। 

এই ঘটনার আগে ক্রুজ আজুলকে ২-০ গোলে হারিয়ে ক্যাম্পেওনেস কাপের শিরোপা জেতে ইন্টার মিয়ামি। এই ম্যাচেই ইন্টার মিয়ামির হয়ে নিজের ১০০তম গোল করেন মেসি।

এই জয়ের মধ্য দিয়ে ইন্টার মিয়ামির শোকেসে যুক্ত হলো আরেকটি ট্রফি। মেসি তিন বছর আগে এই ক্লাবে যোগ দেওয়ার পর থেকে দলটি একের পর এক শিরোপা জিতছে। ২০২৩ সালে লিগস কাপ, ২০২৪ সালে সাপোর্টার্স শিল্ড এবং ২০২৫ সালে এমএলএস কাপ জেতে ইন্টার মিয়ামি।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম