Logo
Logo
×
   

Advertisement

খেলা

বর্তমান বিশ্ব ফুটবলে এমবাপ্পে এবং আমিই সেরা: ইয়ামাল

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৫ পিএম

বর্তমান বিশ্ব ফুটবলে এমবাপ্পে এবং আমিই সেরা: ইয়ামাল

Advertisement

ব্যালন ডি’অর নিয়ে নিজের অবস্থান এবার বেশ স্পষ্টভাবেই জানালেন লামিন ইয়ামাল। মাত্র ১৯ বছর বয়সেই ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কারের লড়াইয়ে কিলিয়ান এমবাপ্পেকে নিজের সমকক্ষ মনে করছেন বার্সেলোনার এই তরুণ ফরোয়ার্ড। শুধু তাই নয়, দুজনের সরাসরি লড়াইয়ের প্রসঙ্গ টেনে ইয়ামালের দাবি, পারফরম্যান্সের প্রায় সব দিকেই তিনি এমবাপ্পেকে ছাড়িয়ে গেছেন।

স্প্যানিশ সংবাদমাধ্যম ‘এএস’-এ প্রকাশিত এক সাক্ষাৎকারের বরাতে এ তথ্য জানিয়েছে গোলডটকম। সেখানে ব্যালন ডি’অর প্রসঙ্গে ইয়ামাল বলেন, পুরস্কারটি তিনি বিশ্বের সেরা খেলোয়াড়কেই দিতে চান। তবে সেই সেরা খেলোয়াড় কে, তা নিয়ে বিতর্ক থাকতেই পারে। তার মতে, এই মুহূর্তে বিশ্বের সেরা খেলোয়াড়ের তালিকায় তিনি ও এমবাপ্পে দুজনই রয়েছেন।

ইয়ামাল বলেন, ‘এমবাপ্পে ও আমি বিশ্বের সেরা, যারা আমাদের ম্যাচ দেখে, তারা সবাই এটা জানে। আমাদের মুখোমুখি লড়াই হয়েছে এবং সেখানে আমি তাকে সবকিছুতেই হারিয়েছি। সে অনেক গোল করেছে, আর এ কারণেই সে পিচিচি পুরস্কার জিতেছে।’

বিশ্বকাপের পারফরম্যান্সকে ব্যালন ডি’অর নির্ধারণের প্রধান মানদণ্ড হিসেবে দেখার ধারণার সঙ্গেও একমত নন ইয়ামাল। তার মতে, একটি মাত্র টুর্নামেন্টে কারও পারফরম্যান্সের ওপর ভিত্তি করে বিশ্বের সেরা খেলোয়াড়ের পুরস্কার দেওয়া উচিত নয়।

তরুণ এই তারকার ভাষ্য, বিশ্বকাপের ফলাফল ভিন্ন হলেও তার মত বদলাত না। এমনকি ইংল্যান্ড বিশ্বকাপ জিতলেও তিনি বলতেন, বর্তমান ফুটবলে এমবাপ্পে ও তিনিই সেরা। কাকতালীয়ভাবে অবশ্য ইয়ামালের দলও বিশ্বকাপ জিতেছে বলে উল্লেখ করেন তিনি।

মাত্র ১৯ বছর বয়সেই বিশ্ব ফুটবলের অন্যতম আলোচিত তারকায় পরিণত হওয়া ইয়ামাল মনে করেন, এত কম বয়সে এমন প্রতিভার দেখা সাম্প্রতিক সময়ে খুব বেশি পাওয়া যায়নি। লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর মতো কিংবদন্তিদের উদাহরণ টেনে তিনি বুঝিয়েছেন, ক্যারিয়ারের শুরুতেই সাফল্য এলেও এখনই থেমে যাওয়ার কোনো সুযোগ নেই তার। ফুটবলের ইতিহাসে নিজের নাম আরও বড় করে তুলতে সামনে আরও অনেক কিছু অর্জন করতে চান তিনি।

সাক্ষাৎকারে লিওনেল মেসিরও প্রশংসা করেছেন ইয়ামাল। তার মতে, মেসি সর্বকালের সেরা—এ নিয়ে কারও সংশয় থাকার কথা নয়। তবে বিশ্বকাপজুড়ে আর্জেন্টাইন তারকার পারফরম্যান্স যে এতটা উজ্জ্বল হবে, তা অনেকেরই প্রত্যাশার বাইরে ছিল বলে মনে করেন তিনি।

ইয়ামালের চোখে, আর্জেন্টিনা দলে একাধিক প্রতিভাবান ফুটবলার থাকলেও মেসি সবাইকে ছাড়িয়ে গেছেন। বিশ্বকাপে আর্জেন্টিনার সাফল্যের পেছনে তিনিই ছিলেন দলের সবচেয়ে উজ্জ্বল তারকা এবং পুরো টুর্নামেন্টের সেরা খেলোয়াড়—এমনটাই মনে করেন বার্সেলোনার তরুণ ফরোয়ার্ড।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম