Logo
Logo
×
   

Advertisement

খেলা

বিশ্ব একাদশ বনাম ভারত একাদশ ম্যাচ আয়োজনের ভাবনা বিসিসিআইয়ের

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৬ পিএম

বিশ্ব একাদশ বনাম ভারত একাদশ ম্যাচ আয়োজনের ভাবনা বিসিসিআইয়ের

সংগৃহীত

Advertisement

নিজেদের একশ বছর পূর্তি উদযাপনের জন্য ভারত এবং রেস্ট অব দ্য ওয়ার্ল্ড একাদশের মধ্যে একটি ম্যাচ আয়োজনের পরিকল্পনা করছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। শুক্রবার মুম্বাইয়ে বার্ষিক সাধারণ সভা শেষে এক বিবৃতিতে বিসিসিআই জানায়, ২০২৮ সালে বোর্ডের শতবর্ষ উদযাপনের প্রক্রিয়া শুরু করেছে তাদের সাধারণ পরিষদ।

২০২৭ সালের ডিসেম্বর থেকে শুরু হয়ে ২০২৮ সাল পর্যন্ত চলবে এই শতবর্ষ উদযাপন কর্মসূচি। ভারতীয় ক্রিকেটের ইতিহাসে এটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হবে।

দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদন অনুযায়ী, এই উদযাপনের তদারকির জন্য একটি কমিটি গঠনের পরিকল্পনা করছে বোর্ড। সভায় আলোচিত প্রস্তাবগুলোর মধ্যে একটি হলো ভারত বনাম রেস্ট অব দ্য ওয়ার্ল্ড ম্যাচ আয়োজনের সম্ভাবনা।

তবে প্রাপ্ত তথ্য অনুযায়ী, এই আলোচনা এখনও একেবারে প্রাথমিক পর্যায়ে রয়েছে। উদযাপনের পরিকল্পনা ঠিক কীভাবে সাজাবে বোর্ড, তা এখনো স্পষ্ট নয়।

এখন পর্যন্ত মোট নয়টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছে আইসিসি বিশ্ব একাদশ। ২০০৫ সালের জানুয়ারিতে এশিয়া একাদশের বিপক্ষে একটি ওয়ানডে খেলে তারা। এরপর ২০০৫ সালের অক্টোবরে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিনটি ওয়ানডে এবং একটি টেস্ট খেলে। ২০১৭ সালের সেপ্টেম্বরে পাকিস্তানের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি খেলে তারা। এছাড়া ২০১৮ সালের মে মাসে লর্ডসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একটি টি-টোয়েন্টি খেলে বিশ্ব একাদশ।

আইসিসি বিশ্ব একাদশের বিপক্ষে এখনো কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলেনি ভারতীয় দল।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম