Logo
Logo
×
   

Advertisement

খেলা

খেলার আগেই অজ্ঞান ভারতীয় অ্যাথলেট

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৭ পিএম

খেলার আগেই অজ্ঞান ভারতীয় অ্যাথলেট

Advertisement

ভারতের প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা পরিষদের সদস্যের পুত্রের স্বপ্নভঙ্গ। দেশের প্রতিনিধি হিসেবে এশিয়ান গেমসে নেমেছিলেন। কিন্তু প্রতিযোগিতায় নামার আগেই জ্ঞান হারালেন তিনি।

পরিস্থিতি এতটাই গুরুতর হয়ে পড়ে যে, এশিয়ান গেমস থেকেই নাম প্রত্যাহার করে নিতে বাধ্য হলেন বরুণ সান্যাল। শোনা যাচ্ছে, এশিয়াডে যোগ দেওয়ার জন্য জাপানে পৌঁছনোর পর থেকেই বারবার ভোগান্তি পোয়াতে হয়েছে তাকে। অন্তত ১০ ঘণ্টা ধরে পথে পথে ঘুরতে হয়েছে।

এবারই এশিয়াডে যোগ হয়েছে মিক্সড মার্শাল আর্ট বা এমএমএ। প্রথম ভারতীয় পুরুষ হিসেবে সেখানে প্রতিনিধিত্ব করার কথা ছিল বরুণের। কিন্তু শেষ পর্যন্ত ৭৭ কেজি বিভাগে আর নামা হল না তার। রোববার লড়াইয়ে নামার আগে সনায় গিয়ে জ্ঞান হারান তিনি।

ওজনভিত্তিক প্রতিযোগিতায় নামার আগে প্রতিযোগীরা সনায় যান মূলত ওজন নিয়ন্ত্রণে রাখতে। অত্যধিক গরমের দরুণ ঘাম হয় সেই সনায়। কিন্তু সেখানে গিয়েই বরুণ অসুস্থ হয়ে পড়েন। পেশিতে টান ধরে, দেহে পানির পরিমাণ আশঙ্কাজনকভাবে কমে যায়। রাত একটার সময় সনাতেই অজ্ঞান হারান তিনি। এক নেপালি অ্যাথলেট দেখতে পেয়ে বরুণকে চিকিৎসকের কাছে নিয়ে যান। ডাক্তার স্পষ্ট জানিয়ে দেন, বরুণ আনফিট। তাকে লড়াইয়ে নামার অনুমতি দেওয়া যাবে না।

বরুণের এই পরিনতির জন্য আবারও অভিযোগ উঠছে এশিয়ান গেমসের আয়োজকদের দিকে। জানা গেছে, এশিয়ান গেমসের সিস্টেমে তার নাম রেজিষ্ট্রি করাতেই অন্তত ১০ ঘন্টা সময় লেগেছে। একটার পর একটা অফিসে গিয়ে তিনি চেষ্টা করেছেন রেজিস্ট্রেশন করার জন্য। 

অবশেষে ঘর পেয়ে দেখেন, অন্য দুই অ্যাথলিটের জন্যও ওই একই ঘর বরাদ্দ করা হয়েছে। সেই সমস্যার সমাধান করতেও কয়েকঘণ্টা সময় লাগে। শেষ পর্যন্ত বরুণ যখন সামান্য বিশ্রামের সুযোগ পান, ততক্ষণে শরীর একেবারে নিস্তেজ হয়ে যায়। ওজন নিয়ন্ত্রণে রেখে পুষ্টিকর খাবার খাওয়া অত্যন্ত কঠিন হয়ে পড়ে। তাই সনায় গিয়েছিলেন। কিন্তু এতকিছু করেও স্বপ্নভঙ্গের যন্ত্রণা নিয়েই এশিয়ান গেমস থেকে ফিরতে হলো তাকে।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম