Logo
Logo
×
   

Advertisement

খেলা

৬ দলের টুর্নামেন্ট আয়োজন করবে বিসিবি

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১০ পিএম

৬ দলের টুর্নামেন্ট আয়োজন করবে বিসিবি

Advertisement

ঘরোয়া ক্রিকেটে কাঠামোগত পরিবর্তনের পরিকল্পনা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তিন ফরম্যাটে ৬ দলের একটি নতুন টুর্নামেন্ট চালুর সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। আজ রোববার বিসিবির পরিচালনা পর্ষদের চতুর্থ সভায় এমন সিদ্ধান্ত হয়। 

প্রস্তাবিত কাঠামোয় প্রথম শ্রেণির চার দিনের ক্রিকেট, লিস্ট ‘এ’ ও টি-টোয়েন্টি থাকবে। এ টুর্নামেন্টগুলোর প্রতিটি দলের মালিকানাস্বত্ব বাংলাদেশের বিভিন্ন কর্পোরেট ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর কাছে প্রাথমিকভাবে তিন বছরের জন্য দেয়ার প্রস্তাব করা হয়েছে। নতুন টি-টোয়েন্টি প্রতিযোগিতা শুরু করার কথা হচ্ছে ২০২৬ সালের ডিসেম্বরে। 

পুরুষ ক্রিকেটারদের পাশাপাশি নারী ক্রিকেটারদের ম্যাচ ফি বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে এই সভায়। তিন দিনের ম্যাচে খেলোয়াড়দের ম্যাচ ফি ৪০ হাজার টাকা, ওয়ানডেতে ৩০ হাজার টাকা এবং টি-টোয়েন্টিতে ২০ হাজার টাকা করা হয়েছে। এ ছাড়া বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের দৈনিক ভাতা ১০ হাজার টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা করার অনুমোদন দেওয়া হয়েছে।

ঘরোয়া টুর্নামেন্ট, অনুশীলন ম্যাচ ও অন্যান্য ম্যাচ নির্বিঘ্নে আয়োজনের জন্য নতুন ড্রেসিংরুম দুটি ব্যবহার করা হবে। আর বর্তমান ড্রেসিংরুমগুলো মূলত আন্তর্জাতিক ম্যাচের জন্য ব্যবহারের সিদ্ধান্ত নেয়া হয়েছে। 

পাশাপাশি মিরপুরের জাতীয় ক্রিকেট একাডেমি মাঠেও তৈরি হবে আন্তর্জাতিক মানের অ্যাথলেটিক রানিং ট্র্যাক। এছাড়া বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামের সংস্কার ও উন্নয়নকাজের জন্য পরামর্শক নিয়োগের অনুমোদনও দিয়েছে বোর্ড। পূর্বাচলের মাঠ নিয়েও হয়েছে আলোচনা।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম