এক হাজার গোলের টার্গেট রোনালদোর
Advertisement
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৪ পিএম
ক্রিশ্চিয়ানো রোনালদো। সংগৃহীত ছবি
|
ফলো করুন |
|
|---|---|
পর্তুগালের ফুটবল সামিটের মঞ্চে উঠলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ভরা আসরে দাঁড়িয়ে শুরুতেই বললেন, তিনি কিছুটা নার্ভাস। এরপর তিনি বিগত দুই দশক ধরে বলে আসা বক্তব্যের মতোই আলোচনা শুরু করলেন।
নানা সমালোচনার জবাব দিলেন এবং বললেন, তার ক্যারিয়ারের শেষ বাঁশি এখনো বাজেনি। ৪১ বছর বয়সি এই পর্তুগাল ফুটবল অধিনায়ক বৃহস্পতিবার ওয়েলসের বিপক্ষে উয়েফা নেশনস লিগের ম্যাচের আগে বুধবার পর্তুগাল ফুটবল সামিটের মূল মঞ্চে এসব কথা বলেন।
তিনি জানান, জাতীয় দলের হয়ে এখনো অনেক কিছু দেওয়া বাকি আছে। নতুন কোচ জর্জ জেসুসের অধীনে এটি হতে যাচ্ছে পর্তুগালের প্রথম ম্যাচ। বিশ্বকাপের শেষ ষোলোতে স্পেনের কাছে পর্তুগালের হারের পর কোচ রবার্তো মার্টিনেজের জায়গায় দায়িত্ব নিয়েছেন জর্জ জেসুস।
রোনালদোর ক্যারিয়ারে এখন পর্যন্ত ৯৭৯টি গোল রয়েছে। এর মধ্যে ক্লাবের হয়ে ৮৩৩টি গোল এবং এবং পর্তুগালের হয়ে ১৪৬টি গোল অর্জন করেন। এক হাজার গোলের মাইলফলক ছুঁতে তার মাত্র ২১ গোল প্রয়োজন।
তাকে এক সাক্ষাতকারে প্রশ্ন করা হয়েছিল, ন্যাশনস লিগ জেতা নাকি এক হাজার গোল করা- কোনটি তার কাছে বেশি গুরুত্বপূর্ণ। তিনি হেসে উত্তর দেন দুটোই। রোনালদো বলেন, লক্ষ্য একটাই— এক হাজার গোল করা এবং জাতীয় দলের হয়ে ন্যাশনস লিগ জেতার চেষ্টা করা।
নতুন কোচ জর্জ জেসুসকে নিয়েও আশাবাদী রোনালদো। তিনি বলেন, জর্জ জেসুসের সঙ্গে এটি আমাদের নতুনভাবে সূচনা। আমরা সবাই তাকে ভালো করে চিনি। আমরা আশা করি, তার জন্য সবকিছু ভালোভাবে এগোবে।
পর্তুগালের জার্সিতে এক হাজার গোলের লক্ষ্য নিয়ে রোনালদো অতিরিক্ত চিন্তিত নন রোনালদো, বরং পর্তুগালের জার্সিতে এক হাজার গোল যদি অর্জন করতে পারেন তবে সেটিকে সোনার মুকুট হিসেবে দেখছেন তিনি। তিনি বলেন, জাতীয় দলের হয়ে এক হাজার গোল করতে পারলে সেটা হবে একটি সুন্দর গল্পের পরিণতি।
তিনি আরও বলেন, আমি স্বীকার করছি আমি এই লক্ষ্য অর্জন করতে চাই এবং করবোও। তবে এটা কোনো আবেশ নয়। আমি বাকি সময়টা উপভোগ করতে চাই।
