Logo
Logo
×
   

Advertisement

খেলা

মেসির বিদায়ী ম্যাচের বিশেষ স্মারক জার্সি উন্মোচন

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৪ পিএম

মেসির বিদায়ী ম্যাচের বিশেষ স্মারক জার্সি উন্মোচন

Advertisement

আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচ ঘিরে এরই মধ্যে শুরু হয়েছে ব্যাপক আয়োজন। আগামী ৬ অক্টোবর বুয়েনস আইরেসের ঐতিহাসিক মনুমেন্তাল স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচে মাঠে নামবে আর্জেন্টিনা। এই ম্যাচ দিয়েই জাতীয় দলের হয়ে মেসির ২১ বছরের বর্ণাঢ্য যাত্রার সমাপ্তি ঘটবে।

প্রিয় তারকাকে শেষবার মাঠে দেখার সুযোগ হাতছাড়া করতে চাননি আর্জেন্টাইন সমর্থকেরা। টিকিট বিক্রি শুরুর মাত্র দুই ঘণ্টার মধ্যেই প্রায় ৮৫ হাজার ধারণক্ষমতার মনুমেন্তাল স্টেডিয়ামের সব টিকিট বিক্রি হয়ে যায়।

মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের সবচেয়ে সফল সময়গুলোর স্মৃতিকে সামনে রেখে ম্যাচটির জন্য তৈরি করা হয়েছে বিশেষ একটি স্মারক জার্সি। ২০২১ থেকে ২০২৪ সালের মধ্যে দুটি কোপা আমেরিকা ও একটি বিশ্বকাপ জেতার মতো ঐতিহাসিক অর্জন রয়েছে মেসির। সেই সাফল্যকে স্মরণীয় করে তুলতেই বিখ্যাত ক্রীড়াসামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান অ্যাডিডাস উন্মোচন করেছে বিশেষ জার্সিটির নকশা ও বিভিন্ন খুঁটিনাটি।

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে একটি ছোট ভিডিও প্রকাশ করে জার্সিটির আভাস দিয়েছিলেন মেসি। সেখানে তিনি লিখেছিলেন, ‘ওয়ান লাস্ট ম্যাচ। আ জার্সি ফর আ লাইফটাইম’—অর্থাৎ, ‘একটি শেষ ম্যাচ। সারা জীবনের জন্য একটি জার্সি।’

আর্জেন্টিনার ঐতিহ্যবাহী নীল-সাদা জাতীয় পতাকার নকশা থেকেই জার্সিটির মূল ভাবনা নেওয়া হয়েছে। এর সঙ্গে যোগ করা হয়েছে রাজকীয় সোনালী রং ও বেশ কিছু প্রতীকী উপাদান। জার্সির সামনে ও পেছনে স্থান পেয়েছে আর্জেন্টিনার পতাকার ঐতিহাসিক ‘মে সূর্য’। আর বুকের অংশে অ্যাডিডাসের প্রচলিত লোগোর পরিবর্তে রাখা হয়েছে মেসির নিজস্ব ‘এম’ প্রতীক।

জার্সির পেছনে সোনালী অক্ষরে লেখা রয়েছে মেসির নাম ও তার বিখ্যাত ১০ নম্বর। ঘাড়ের পেছনেও রয়েছে বিশেষ নকশা—সূর্য আকৃতির একটি প্রতীকের মধ্যে জলপাই পাতার মালায় ঘেরা ১০ নম্বর। জার্সির সঙ্গে সামঞ্জস্য রেখে ম্যাচটিতে সাদা ও সোনালী রঙের বিশেষ বুট পরেও দেখা যেতে পারে মেসিকে।

বেনিনের বিপক্ষে ম্যাচটি আর্জেন্টিনার হয়ে মেসির ২০৮তম আন্তর্জাতিক ম্যাচ হবে। জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত তার গোলসংখ্যা ১২৫ এবং অ্যাসিস্ট ৬৮। গোল ও অ্যাসিস্ট মিলিয়ে ১৯৩টি গোলে অবদান রেখে আন্তর্জাতিক ফুটবলে তার চেয়ে বেশি গোল-অবদান আর কোনো খেলোয়াড়ের নেই।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম