Logo
Logo
×

Advertisement

খেলা

স্ত্রীকে উৎসাহ দিতে অনুশীলন, ৯০ বছরে জিতছেন শিরোপা

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৬ পিএম

স্ত্রীকে উৎসাহ দিতে অনুশীলন, ৯০ বছরে জিতছেন শিরোপা

Advertisement

দীর্ঘদিন ধরে অসুস্থ স্ত্রীকে উৎসাহ দিতেই শরীরচর্চা শুরু করেন তোশিসুকে কানাজাওয়া। ৯০ বছর বয়সে শরীরচর্চার প্রতিযোগিতায় অংশ নিয়ে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছেন জাপানের এই প্রতিযোগি।

গত মাসে ৯০তম জন্মদিনের এক দিন আগে জাপান মাস্টার্স বডিবিল্ডিং চ্যাম্পিয়নশিপে ৮৫ বছরের বেশি বয়সীদের বিভাগে সেরা হয়েছেন তিনি। এটি তার ১৯তম জাতীয় শিরোপা।

হিরোশিমায় নিজের জিমে বসে কানাজাওয়া বলেন, এটাই তার শেষ শিরোপা নয়। শরীর ঠিক রাখতে তিনি এখনো সপ্তাহে ছয় দিন গড়ে প্রায় দুই ঘণ্টা করে ব্যায়াম করেন।

তবে বয়স বাড়ায় ব্যায়ামের ধরন বদলেছেন কানাজাওয়া। এখন তিনি ভারী ওজন তোলার বদলে বিভিন্ন মেশিন ব্যবহার করেন।

১৯৩৬ সালে জন্ম নেওয়া কানাজাওয়া স্কুলজীবনে ভালো সাঁতারু ছিলেন। ১ হাজার ৫০০ মিটার ফ্রিস্টাইলে তিনি দক্ষ ছিলেন। কিন্তু পেশির সমস্যার কারণে অলিম্পিকে অংশ নেওয়ার স্বপ্ন পূরণ হয়নি। এরপর তিনি বডিবিল্ডার হওয়ার সিদ্ধান্ত নেন।

কানাজাওয়া ২৪ বছর বয়সে প্রথমবারের মতো মিস্টার জাপান হন। তিন বছর পর আবারও এই শিরোপা জেতেন। ১৯৬৭ সালে কানাডার মন্ট্রিলে মিস্টার ইউনিভার্স প্রতিযোগিতায় অংশ নেন। একই প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন প্রখ্যাত মার্কিন অভিনেতা ও সাবেক বডিবিল্ডার আর্নল্ড শোয়ার্জেনেগার। কানাজাওয়া হয়েছিলেন চতুর্থ। ৮০ বছর বয়স পার করার পরও তিনি ছয়বার ওয়ার্ল্ড মাস্টার্স চ্যাম্পিয়নশিপ জিতেছেন।

ছোটবেলা থেকে শরীরচর্চা করলেও একটা সময় বডিবিল্ডিং থেকে অবসর নিয়েছিলেন। তবে ৫০ বছর বয়সে আবার প্রতিযোগিতায় ফেরেন কানাজাওয়া। 

কানাজাওয়া বলেন, বয়স বাড়লেই সবকিছু ছেড়ে দিতে হবে, এমনটা তিনি মনে করেন না। 

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম