Logo
Logo
×

Advertisement

খেলা

এশিয়ান গেমস

মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচের আগে বাংলাদেশ দলে বড় ধাক্কা

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৬ পিএম

মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচের আগে বাংলাদেশ দলে বড় ধাক্কা

Advertisement

এশিয়ান গেমসে মালয়েশিয়ার বিপক্ষে গুরুত্বপূর্ণ কোয়ার্টার ফাইনালের আগে বড় ধাক্কা খেল বাংলাদেশ ক্রিকেট দল। অসুস্থতার কারণে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ)।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ফিজিওথেরাপিস্ট ও স্থানীয় মেডিকেল টিমের যৌথ পরীক্ষা-নিরীক্ষার পর শান্তকে দেশে ফেরানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সবকিছু ঠিক থাকলে সোমবার দেশে ফিরবেন তিনি।

জাতীয় দলের ফিজিও বায়েজিদুল ইসলাম খান জানিয়েছেন, চার দিন ধরে জ্বরে ভুগলেও শান্তর জ্বর এখনো পুরোপুরি কমেনি। তার শরীরে লো-গ্রেড ফিভারের পাশাপাশি সংক্রমণের প্রমাণও পাওয়া গেছে। তবে ইনফ্লুয়েঞ্জা ও কোভিড-১৯ পরীক্ষার ফল এসেছে নেগেটিভ।

অসুস্থতার কারণে শান্ত শারীরিকভাবেও বেশ দুর্বল হয়ে পড়েছেন বলে জানিয়েছেন ফিজিও। ফলে এশিয়ান গেমসে খেলার মতো সময়ের মধ্যে তার সুস্থ হয়ে ওঠার সম্ভাবনা নেই। এ কারণেই তাকে দেশে ফেরানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আগামীকাল নিশিনের কোরোগি স্পোর্টস ক্লাবে বাংলাদেশ সময় সকাল ১১টায় কোয়ার্টার ফাইনালে মালয়েশিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। আন্তর্জাতিক ক্রিকেটে এর আগে মাত্র একবারই মুখোমুখি হয়েছিল দুই দল। ২০২৩ এশিয়ান গেমসের কোয়ার্টার ফাইনালে সেই ম্যাচে মালয়েশিয়াকে ২ রানে হারিয়েছিল বাংলাদেশ।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

জ্যোতির অধিনায়কত্ব নিয়ে জরুরি বৈঠক

জ্যোতির অধিনায়কত্ব নিয়ে জরুরি বৈঠক

‘খেলার আগেই জিতে যাওয়া উচিত নয়’

‘খেলার আগেই জিতে যাওয়া উচিত নয়’

কোয়ার্টারে সহজ প্রতিপক্ষ বাংলাদেশের, ভারতের কঠিন পরীক্ষা

কোয়ার্টারে সহজ প্রতিপক্ষ বাংলাদেশের, ভারতের কঠিন পরীক্ষা

‘বাংলাদেশ ফাইনাল পর্যন্ত যেতে পারে’

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ‘বাংলাদেশ ফাইনাল পর্যন্ত যেতে পারে’

এশিয়ান গেমসে স্বর্ণপদক জেতার প্রত্যাশা লিটনের

এশিয়ান গেমসে স্বর্ণপদক জেতার প্রত্যাশা লিটনের

পাকিস্তানের কাছে হেরে ব্রোঞ্জও জিততে পারল না বাংলাদেশ

পাকিস্তানের কাছে হেরে ব্রোঞ্জও জিততে পারল না বাংলাদেশ

আরও পড়ুন

এক ম্যাচেই কোহলির ৭ রেকর্ড

এক ম্যাচেই কোহলির ৭ রেকর্ড

এশিয়ান গেমস মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচের আগে বাংলাদেশ দলে বড় ধাক্কা

মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচের আগে বাংলাদেশ দলে বড় ধাক্কা

ক্রিকেট অস্ট্রেলিয়া চেয়ারম্যানের পদত্যাগ

ক্রিকেট অস্ট্রেলিয়া চেয়ারম্যানের পদত্যাগ

ফিফা আসিয়ান কাপ মালয়েশিয়ার পর সিঙ্গাপুরের বিপক্ষেও হারল বাংলাদেশ

মালয়েশিয়ার পর সিঙ্গাপুরের বিপক্ষেও হারল বাংলাদেশ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম