প্রিমিয়ার লিগের রায়ের বিরুদ্ধে ম্যানচেস্টার সিটির আপিল
Advertisement
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০২ অক্টোবর ২০২৬, ০৭:২৩ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
প্রিমিয়ার লিগের আর্থিক নিয়ম ভাঙার অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ার পর পাল্টা লড়াইয়ে নেমেছে ম্যানচেস্টার সিটি। শুক্রবার (২ অক্টোবর) ক্লাবটি নিশ্চিত করেছে, তারা স্বাধীন কমিশনের রায়ের বিরুদ্ধে একটি ‘পূর্ণাঙ্গ আপিল’ করেছে।
গত মঙ্গলবার প্রিমিয়ার লিগ জানায়, স্বাধীন কমিশনের তদন্তে আবুধাবি মালিকানাধীন ক্লাবটি ১১৪টি অভিযোগে দোষী প্রমাণিত হয়েছে। দীর্ঘদিন ধরে এসব অভিযোগ অস্বীকার করে আসা ১০ বারের ইংলিশ চ্যাম্পিয়ন সিটি এবার আইনি পথেই নিজেদের নির্দোষ প্রমাণের চেষ্টা করছে।
এক বিবৃতিতে সিটি জানায়, নির্ধারিত সময়সীমার এক দিন আগে, বৃহস্পতিবারই তারা আপিল জমা দিয়েছে। ক্লাবটির ভাষ্য, ‘১ অক্টোবর ২০২৬, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় প্রিমিয়ার লিগ কমিশনের মতামতের বিরুদ্ধে আমাদের পূর্ণাঙ্গ আপিল জমা দেওয়া হয়েছে, যা প্রিমিয়ার লিগের শৃঙ্খলাবিষয়ক মামলার সঙ্গে সম্পর্কিত।’
কমিশনের রায় নিয়ে সিটির অবস্থান স্পষ্ট। ক্লাবটি বলেছে, বিভিন্ন দিক থেকে এই রায়ে আইন, নীতি ও তথ্যগত স্পষ্ট ভুল রয়েছে।
ক্লাবটির দাবি, প্রিমিয়ার লিগের আনা সব অভিযোগ থেকেই তারা নির্দোষ। তাদের অবস্থানের পক্ষে ‘অকাট্য প্রমাণ’ রয়েছে।
তবে আইনি প্রক্রিয়া চলাকালে বিস্তারিত কিছু বলতে চায় না সিটি। বিবৃতিতে তারা জানিয়েছে, ‘আমরা যথাযথ আইনি প্রক্রিয়ার প্রতি সম্মান দেখাতে থাকব। পুরো প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত বিস্তারিত কিছু বলা আমাদের পক্ষে সম্ভব নয়।’

