Logo
Logo
×

Advertisement

খেলা

যতটা ভাবছি, মেসিকে তার চেয়েও অনেক বেশি মিস করব: রোমেরো

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৬, ০৬:২৮ পিএম

যতটা ভাবছি, মেসিকে তার চেয়েও অনেক বেশি মিস করব: রোমেরো

লিওনেল মেসি ও ক্রিস্তিয়ান রোমেরো। সংগৃহীত ছবি

Advertisement

আর্জেন্টিনা জাতীয় দলের জার্সিতে লিওনেল মেসির শেষ ম্যাচ ঘনিয়ে আসতেই আবেগঘন হয়ে উঠেছেন দলের ডিফেন্ডার ক্রিস্তিয়ান রোমেরো। দীর্ঘদিনের সতীর্থ ও অধিনায়কের বিদায় সামনে রেখে মেসির সঙ্গে নিজের সম্পর্ক, তার নেতৃত্ব এবং তাকে হারানোর অনুভূতি নিয়ে কথা বলেছেন আর্জেন্টিনার এই ফুটবলার।

বেনিনের বিপক্ষে মঙ্গলবারের প্রীতি ম্যাচটি আর্জেন্টিনার হয়ে মেসির শেষ ম্যাচ হতে পারে। এরই মধ্যে তার অনুপস্থিতি অনুভব করতে শুরু করেছেন সতীর্থরা। মেসিকে ছাড়া সময়টা যে এতটা কঠিন হবে, তা রোমেরো আগে ভাবেননি।

রোমেরোর ভাষ্য, ‘সত্যি বলতে, এই আন্তর্জাতিক বিরতিতেই আমরা তাকে মিস করছি। অবশ্যই এটা কোনো এক সময় হওয়ারই ছিল। কিন্তু তার অনুপস্থিতি এতটা অনুভব করব, কখনো ভাবিনি।’

মেসির নেতৃত্বের বৈশিষ্ট্যও তুলে ধরেছেন রোমেরো। তার মতে, দলের অন্যদের থেকে নিজেকে কখনো আলাদা বা বড় করে দেখেননি মেসি- ‘সে সব সময় সেভাবেই নেতৃত্ব দিয়েছে। কখনো নিজেকে কারও চেয়ে এগিয়ে রাখেনি।’

ইংল্যান্ডকে হারানোর পর আর্জেন্টিনা দলের উদ্‌যাপনের একটি ভিডিওর কথাও বিশেষভাবে উল্লেখ করেছেন রোমেরো। সেই মুহূর্তটি দেখলে এখনো তার আবেগ নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ে।

‘ইংল্যান্ডকে হারানোর পরের সেই ভিডিওটি দেখলে আমি সব সময় আবেগপ্রবণ হয়ে পড়ি। সবাই যখন তাকে ঘিরে উদ্‌যাপন করছিল, তখন সে দলের দিকে ইশারা করছিল।’

মেসির এই বিনয়ী আচরণই রোমেরোর কাছে তাকে আরও বিশেষ করে তুলেছে। শুধু ফুটবলার হিসেবে নয়, মানুষ হিসেবেও মেসিকে সর্বোচ্চ মর্যাদা দেন তিনি। রোমেরো বলেন, ‘আমার কাছে সে সর্বকালের সেরা ফুটবলার। তার ওপর সে একজন অসাধারণ মানুষ।’

মেসির বিদায়ের আগে আর্জেন্টিনা দলের নতুন অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন রোমেরো। বলিভিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে প্রথমবার অধিনায়কত্বও করেছেন তিনি। আর এই দায়িত্ব পাওয়ার পেছনে মেসির সমর্থন ছিল বলে জানিয়েছেন রোমেরো, ‘জাতীয় দলের অধিনায়ক হিসেবে সে আমাকে বেছে নিয়েছিল। আমার জন্য এটি বড় দায়িত্ব। সে এবং অবশ্যই কোচ মিলে আমাকে বেছে নিয়েছে—এটা অসাধারণ একটি ব্যাপার।’

জাতীয় দলে মেসির সঙ্গে ছয়-সাত বছর কাটানোর অভিজ্ঞতাকে নিজের ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ অংশ মনে করেন রোমেরো। এই সময়ে মেসির কাছ থেকে অনেক কিছু শেখার সুযোগ পেয়েছেন বলেও জানান তিনি, ‘গত ছয়-সাত বছর আমরা একসঙ্গে ছিলাম। এই সময়ে আমি তার কাছ থেকে অনেক কিছু শিখেছি।’

মেসির সঙ্গে জাতীয় দলে তৈরি হওয়া বন্ধুত্বের কথাও অকপটে বলেছেন রোমেরো। ফুটবলের বাইরে এই সম্পর্ক তার কাছে বিশেষ হয়ে উঠেছে।

‘আমি সত্যিই তাকে ভালোবাসি। জাতীয় দলে যোগ দিয়ে তার সঙ্গে অনেক কিছু ভাগ করে নিতে পেরেছি, এটাও আমার সৌভাগ্য। ফুটবলের কারণে আমাদের যে সুন্দর বন্ধুত্ব তৈরি হয়েছে, সেটাই এখন আমার জন্য কঠিন হয়ে উঠছে।’

তবে মেসির প্রতি নিজের ভালোবাসা যথেষ্টভাবে প্রকাশ করতে না পারাটাই তার সবচেয়ে বড় আক্ষেপ বলে জানিয়েছেন রোমেরো, ‘আমি তার প্রতি যে ভালোবাসা সব সময় অনুভব করেছি, তা আরও বেশি করে দেখাতে না পারার জন্য সত্যিই আফসোস করি। এটাই আমার সবচেয়ে বড় আফসোস হবে।’

মেসির বিদায়ের পর তাকে কতটা অনুভব করবেন, সেটিও স্পষ্ট করেছেন রোমেরো। শেষ পর্যন্ত নিজের অধিনায়ককে কৃতজ্ঞতা জানিয়ে আবেগঘন বার্তা দিয়েছেন তিনি, ‘মানুষ যতটা ভাবছে, তার চেয়েও অনেক বেশি তাকে মিস করা হবে। ধন্যবাদ, অধিনায়ক।’

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মেসির বিদায়ের পর আর্জেন্টিনা একদম বদলে যাবে: স্কালোনি

মেসির বিদায়ের পর আর্জেন্টিনা একদম বদলে যাবে: স্কালোনি

মেসির বিদায়ী ম্যাচ কবে-কখন-কোথায়

মেসির বিদায়ী ম্যাচ কবে-কখন-কোথায়

মেসির বিদায়ী ম্যাচে ৫টা স্টেডিয়াম থাকলেও সবকটা ভরে যেত: স্কালোনি

মেসির বিদায়ী ম্যাচে ৫টা স্টেডিয়াম থাকলেও সবকটা ভরে যেত: স্কালোনি

পেনাল্টি পেলে কী হয়ে যায় আর্জেন্টিনার?

পেনাল্টি পেলে কী হয়ে যায় আর্জেন্টিনার?

বুরকিনা ফাসোকে ৭ গোল দিয়ে জ্বালা মেটাল আর্জেন্টিনা

বুরকিনা ফাসোকে ৭ গোল দিয়ে জ্বালা মেটাল আর্জেন্টিনা

মেসির বিদায়ে সতীর্থরা দিচ্ছেন বিশেষ উপহার

মেসির বিদায়ে সতীর্থরা দিচ্ছেন বিশেষ উপহার

আরও পড়ুন

রোহিত শর্মার অবসর সময় যেভাবে কাটে

রোহিত শর্মার অবসর সময় যেভাবে কাটে

ফের কন্যাসন্তানের বাবা হলেন সাইফউদ্দিন

ফের কন্যাসন্তানের বাবা হলেন সাইফউদ্দিন

যতটা ভাবছি, মেসিকে তার চেয়েও অনেক বেশি মিস করব: রোমেরো

যতটা ভাবছি, মেসিকে তার চেয়েও অনেক বেশি মিস করব: রোমেরো

মেসির বিদায়ের পর আর্জেন্টিনা একদম বদলে যাবে: স্কালোনি

মেসির বিদায়ের পর আর্জেন্টিনা একদম বদলে যাবে: স্কালোনি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম