Logo
Logo
×

Advertisement

খেলা

রোনালদো চাইলে আবারও দলে ফিরতে পারবে: পর্তুগাল কোচ

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৬, ০৮:৫০ পিএম

রোনালদো চাইলে আবারও দলে ফিরতে পারবে: পর্তুগাল কোচ

Advertisement

দলের সঙ্গে বিরোধের জেরে মাঝপথে ক্যাম্প ছেড়ে গেলেও ক্রিশ্চিয়ানো রোনালদো চাইলে পর্তুগাল জাতীয় দলে ফিরতে পারবেন বলে জানিয়েছেন কোচ হোর্হে জেসুস। রোববার নরওয়ের বিপক্ষে জয় নিয়ে নেশন্স লিগের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করার পর জেসুস বলেন, রোনালদো চাইলে পরবর্তী ম্যাচের জন্য দলে ফিরতে পারেন।

গত সপ্তাহে নরওয়ের বিপক্ষে পর্তুগালের প্রথম ম্যাচে ৪১ বছর বয়সি রোনালদোকে বেঞ্চে রেখেছিলেন জেসুস। এরপর বুধবার ডেনমার্কের বিপক্ষে একাদশে থাকবেন না জানতে পেরে রোনালদো দলীয় ক্যাম্প ছেড়ে চলে যান।

সাংবাদিকদের জেসুস বলেন, ‘পরবর্তী দলে ডাক পাওয়ার সময় ক্রিস যদি আল-নাসরে খেলেন, তাহলে তাকে অবশ্যই বিবেচনা করা হবে। সে যদি চায়, জাতীয় দলে ফিরবে।’

নভেম্বরে পর্তুগালের পরবর্তী ম্যাচের আগে রোনালদো যদি তার সঙ্গে কথা বলতে চান, সেই সুযোগও থাকবে বলে জানিয়েছেন জেসুস। তিনি বলেন, ‘আগেরবারের মতো পরবর্তী ম্যাচের আগে আমরা কথা বলতে পারি। তবে সিদ্ধান্তটা ক্রিসকেই নিতে হবে।’

পর্তুগালের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা ও সবচেয়ে বেশি ম্যাচ খেলা খেলোয়াড় রোনালদো। ২০২৬ বিশ্বকাপের পর রবার্তো মার্তিনেজের স্থলাভিষিক্ত হয়ে জাতীয় দলের দায়িত্ব নেওয়ার পর প্রথম কয়েকটি ম্যাচেই রোনালদোকে নিজের পরিকল্পনার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে রেখেছিলেন জেসুস।

রোনালদোর সঙ্গে নিজের কথোপকথনের প্রসঙ্গ তুলে জেসুস বলেন, ‘আমি তাকে বলেছিলাম, তোমাকে আমার প্রয়োজন। প্রথমবার দল ঘোষণার সময়ও বলেছিলাম—তুমি খেলো বা না খেলো, তোমাকে আমার পাশে প্রয়োজন। এখনো আমি একই কথা বলছি।’

রোনালদোর জাতীয় দল থেকে বিদায় নেওয়ার সিদ্ধান্তও তার নিজের ওপর ছেড়ে দিতে চান জেসুস। তার ভাষায়, ‘ক্রিশ্চিয়ানো জাতীয় দল থেকে নিজের অধ্যায়টি যেভাবে শেষ করতে চায়, সেভাবেই করা উচিত। কীভাবে শেষ করবে, সেই সিদ্ধান্তও তারই।’

২০০৩ সালে মাত্র ১৮ বছর বয়সে পর্তুগালের হয়ে অভিষেক হয়েছিল রোনালদোর। দুই দশকেরও বেশি সময় ধরে জাতীয় দলের নিয়মিত সদস্য তিনি। ইতোমধ্যে ছয়টি বিশ্বকাপে খেলেছেন এই তারকা। সম্প্রতি রোনালদো নিজেই বলেছেন, চলতি বছরই সম্ভবত তার ফুটবল ক্যারিয়ারের শেষ বছর হতে পারে।

রোনালদোকে ছাড়াই অবশ্য নেশন্স লিগে দারুণ সাফল্য পেয়েছে পর্তুগাল। নরওয়ের বিপক্ষে জয়ের পর গ্রুপের আরও দুটি ম্যাচ বাকি থাকতেই প্রথম দল হিসেবে কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করেছে তারা।

এদিকে রোনালদোর দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী হিসেবে পরিচিত লিওনেল মেসিও জাতীয় দলের জার্সিতে নিজের শেষ ম্যাচ খেলতে যাচ্ছেন। মঙ্গলবার বুয়েনস এইরেসে বেনিনের বিপক্ষে আর্জেন্টিনার প্রীতি ম্যাচটিই হতে যাচ্ছে মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচ।

সূত্র: জিও নিউজ

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

রোনালদোর অহংকারই তার ভাবমূর্তি নষ্ট করছে, দাবি সাবেক ফ্রান্স তারকার

রোনালদোর অহংকারই তার ভাবমূর্তি নষ্ট করছে, দাবি সাবেক ফ্রান্স তারকার

রোনালদোর বর্ণাঢ্য ক্যারিয়ারকে জিদানের ‘টুপি খোলা অভিবাদন’

রোনালদোর বর্ণাঢ্য ক্যারিয়ারকে জিদানের ‘টুপি খোলা অভিবাদন’

রোনালদোকে শর্ত জুড়ে দিয়েছে পর্তুগালের কোচ

রোনালদোকে শর্ত জুড়ে দিয়েছে পর্তুগালের কোচ

রোনালদোকে ছাড়াই সবার আগে কোয়ার্টারে পর্তুগাল

রোনালদোকে ছাড়াই সবার আগে কোয়ার্টারে পর্তুগাল

রোনালদো এভাবে বিদায় নিতে পারেন না: ব্রুনো

রোনালদো এভাবে বিদায় নিতে পারেন না: ব্রুনো

রোনালদো ইস্যুতে কোচকে আক্রমণ করলেন স্ত্রী জর্জিনা

রোনালদো ইস্যুতে কোচকে আক্রমণ করলেন স্ত্রী জর্জিনা

আরও পড়ুন

মেসির বিদায়ী ম্যাচেও কেলেঙ্কারি

মেসির বিদায়ী ম্যাচেও কেলেঙ্কারি

রোনালদো চাইলে আবারও দলে ফিরতে পারবে: পর্তুগাল কোচ

রোনালদো চাইলে আবারও দলে ফিরতে পারবে: পর্তুগাল কোচ

কান্না থেকে কিংবদন্তি—আর্জেন্টিনার জার্সিতে মেসির মহাকাব্যিক যাত্রা

কান্না থেকে কিংবদন্তি—আর্জেন্টিনার জার্সিতে মেসির মহাকাব্যিক যাত্রা

বিশ্বকাপ নিয়ে নতুন বিতর্ক, প্রশ্নের মুখে ফিফা ও ইনফান্তিনো

বিশ্বকাপ নিয়ে নতুন বিতর্ক, প্রশ্নের মুখে ফিফা ও ইনফান্তিনো

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম