Logo
Logo
×

Advertisement

খেলা

মেসির বিদায়ে অশ্রুসজল এনজো

সামনে এলো ২০১৫ সালে লেখা সেই চিঠি

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৬, ০৪:১৫ পিএম

সামনে এলো ২০১৫ সালে লেখা সেই চিঠি

সমর্থকদের উদ্দেশে মেসির বিদায়ী বক্তব্যের সময় কান্নায় ভেঙে পড়েন এনজো ফার্নান্দেজ।

Advertisement

মনুমেন্তাল স্টেডিয়ামে লিওনেল মেসির বিদায়ী ভাষণের সময় নিজের আবেগ ধরে রাখতে পারেননি এনজো ফার্নান্দেজ। বেনিনের বিপক্ষে ৩-০ ব্যবধানে জয়ের পর জাতীয় দলের অধিনায়ক যখন সমর্থকদের উদ্দেশে বিদায়ী বক্তব্য দিচ্ছিলেন, তখন মাঠের মাঝেই চেলসির এই মিডফিল্ডারকে অঝোরে কাঁদতে দেখা যায়। 

এনজোর এই কান্নাভেজা মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে।

ম্যাচ শেষে স্টেডিয়াম ছাড়ার সময় টিওয়াইসি স্পোর্টসকে এনজো বলেন, ‘সত্যি বলতে আজকের দিনটি ভীষণ আবেগের। মনের মধ্যে নানা রকম অনুভূতির তোড়জোড় চলছে। আশা করি লিও আজকের সময়টুকু উপভোগ করেছেন। আমরা তাকে খুব মিস করব।’ 

এক দশক আগে নিজের শৈশবের নায়ক মেসির উদ্দেশ্যে একটি খোলা চিঠি লিখেছিলেন ২৫ বছর বয়সি ম্যানসিটি মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ। মেসিকে দেওয়া অস্রুসজল বিদায়ের এই মুহূর্ত ছড়িয়ে পরতেই আবারও নতুন করে সামনে এলো মেসিকে লেখা এনজোর সেই পুরোনো চিঠি। 

২০১৬ কোপা আমেরিকা সেন্টেনারিওর ফাইনালে চিলির কাছে হারের পর আন্তর্জাতিক ফুটবল থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছিলেন মেসি। তখন মাত্র ১৫ বছর বয়স এনজোর। মেসিকে সিদ্ধান্ত বদলাতে অনুরোধ করে সামাজিক যোগাযোগমাধ্যমে সেসময় ওই চিঠিটি প্রকাশ করেছিলেন তিনি। 

বহু বছর পর সেই লেখার কথাও নিজেই নিশ্চিত করেছিলেন এনজো। জানিয়েছিলেন, মেসির বয়স আর নিজের বয়সের হিসাব কষে দেখতেন, কোনোদিন আর্জেন্টিনার জার্সিতে তার সঙ্গে খেলার সুযোগ হবে কিনা। 

পরবর্তীতে সেই কিশোরের স্বপ্ন শুধু পূরণই হয়নি, কাতার বিশ্বকাপে নিজের আইডলের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে বিশ্বজয়ের ট্রফিও উঁচিয়ে ধরেছিলেন তিনি। 

এ বছরের আগস্টে মেসি জাতীয় দল ছাড়ার সিদ্ধান্ত জানানোর পর আবারও তাকে নিয়ে একটি দীর্ঘ চিঠি লিখেছিলেন এনজো। সেখানে স্মরণ করেছিলেন সেই কিশোরবেলার হিসাবের কথা। জানিয়েছিলেন মেসির সঙ্গে মাঠ ভাগ করে নেওয়ার স্বপ্ন নিয়ে জাতীয় দলে এসে তিনি পেয়েছেন এমন একজন মানুষকে, যিনি শুরু থেকেই তাকে দলের একজন মনে করিয়েছেন। 

মেসি তাকে যেভাবে আগলে রেখেছিলেন, সে কথা স্মরণ করে এনজো লেখেন, ‘আইডলের সঙ্গে খেলা দেখার স্বপ্ন নিয়ে এসেছিলাম, কিন্তু এসে এমন একজন মানুষকে পেলাম যিনি প্রথম দিন থেকেই আমাকে আপন করে নিয়েছেন। প্রয়োজনে সবসময় একটি ভালো কথা, পরামর্শ দিয়ে আমাকে আগলে রেখেছেন। আপনার এই ঋণ আমি কোনোদিন ভুলব না।’  

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

‘একা ম্যাচ জেতানো খেলোয়াড়টি আর দলের সঙ্গে নেই’ —ম্যাচ শেষে আবেগাপ্লুত স্কালোনি

‘একা ম্যাচ জেতানো খেলোয়াড়টি আর দলের সঙ্গে নেই’ —ম্যাচ শেষে আবেগাপ্লুত স্কালোনি

অভিষেক ম্যাচের সেই দুঃস্মৃতি এখনো পোড়ায় মেসিকে

অভিষেক ম্যাচের সেই দুঃস্মৃতি এখনো পোড়ায় মেসিকে

মেসির বিদায়ী ম্যাচে যে কারণে লালকার্ড দিলেন রেফারি

মেসির বিদায়ী ম্যাচে যে কারণে লালকার্ড দিলেন রেফারি

মেসিকে নিয়ে ফুটবল কিংবদন্তিদের অমর উক্তি

মেসিকে নিয়ে ফুটবল কিংবদন্তিদের অমর উক্তি

আর্জেন্টিনার প্রেসিডেন্ট হবেন মেসি

ভূরাজনৈতিক বিশ্লেষক আর্জেন্টিনার প্রেসিডেন্ট হবেন মেসি

ইতিহাস গড়া আন্তর্জাতিক ক্যারিয়ারে মেসির ‘ফুলস্টপ’

ইতিহাস গড়া আন্তর্জাতিক ক্যারিয়ারে মেসির ‘ফুলস্টপ’

আরও পড়ুন

টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে শীর্ষ দশে নাসুম-মেহেদী, শ্রেয়াসেরও বড় লাফ

টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে শীর্ষ দশে নাসুম-মেহেদী, শ্রেয়াসেরও বড় লাফ

মেসির বিদায়ে অশ্রুসজল এনজো সামনে এলো ২০১৫ সালে লেখা সেই চিঠি

সামনে এলো ২০১৫ সালে লেখা সেই চিঠি

যুক্তরাষ্ট্র জাতীয় দলে ডাক পেলেন পাকিস্তানের সাবেক যুব অধিনায়ক

যুক্তরাষ্ট্র জাতীয় দলে ডাক পেলেন পাকিস্তানের সাবেক যুব অধিনায়ক

‘একা ম্যাচ জেতানো খেলোয়াড়টি আর দলের সঙ্গে নেই’ —ম্যাচ শেষে আবেগাপ্লুত স্কালোনি

‘একা ম্যাচ জেতানো খেলোয়াড়টি আর দলের সঙ্গে নেই’ —ম্যাচ শেষে আবেগাপ্লুত স্কালোনি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম