Logo
Logo
×

Advertisement

খেলা

মেসি আমাকে অনেক ভুগিয়েছে: মদ্রিচ

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৬, ০৭:০৪ পিএম

মেসি আমাকে অনেক ভুগিয়েছে: মদ্রিচ

Advertisement

আন্তর্জাতিক ফুটবলে লিওনেল মেসির অধ্যায়ের সমাপ্তিতে আবেগঘন বার্তা দিয়েছেন লুকা মদ্রিচ। দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বীকে বিদায় জানাতে গিয়ে মেসির অসাধারণ প্রতিভার প্রশংসা করার পাশাপাশি তার বিপক্ষে খেলতে গিয়ে পাওয়া কঠিন অভিজ্ঞতার কথাও স্মরণ করেছেন ক্রোয়েশিয়ার এই তারকা।

জাতীয় দলের হয়ে মেসির বিপক্ষে যেমন খেলেছেন মদ্রিচ, তেমনি রিয়াল মাদ্রিদে থাকাকালে লা লিগায় বার্সেলোনার বিপক্ষে নিয়মিতই মুখোমুখি হয়েছেন আর্জেন্টাইন ফরোয়ার্ডের। দুই তারকার দ্বৈরথে এখন পর্যন্ত ২৭ ম্যাচে মদ্রিচের জয় ১০টি, ড্র ৫টি এবং হার ১২টি।

সম্প্রতি বুয়েনস আয়ার্সের মনুমেন্তাল স্টেডিয়ামে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে আর্জেন্টিনার হয়ে আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলেছেন ৩৯ বছর বয়সি মেসি। ম্যাচে একটি গোলের পাশাপাশি দুটি অ্যাসিস্ট করে স্মরণীয় বিদায় নেন আটবারের ব্যালন ডি’অরজয়ী।

কাদেনা এসইআরকে দেওয়া সাক্ষাৎকারে মেসির অবসর নিয়ে মদ্রিচ বলেন, তার বিদায়ে অবশ্যই খারাপ লাগছে। তবে এটি মেসির ব্যক্তিগত সিদ্ধান্ত এবং সেটিকে সম্মান করা উচিত বলেও মন্তব্য করেন তিনি। একই সঙ্গে জাতীয় দলের হয়ে বিশ্বকাপসহ মেসির অসাধারণ অর্জনের কথাও তুলে ধরেন ক্রোয়েশিয়ান মিডফিল্ডার।

মদ্রিচের মতে, মেসি বিশ্বের সেরা খেলোয়াড়দের একজন এবং তার মতো প্রতিভাবান ফুটবলার খুবই বিরল। মেসির খেলা উপভোগ করার সুযোগ পাওয়াকে সৌভাগ্যের বিষয় হিসেবেও দেখেন তিনি।

তবে প্রশংসার পাশাপাশি পুরোনো প্রতিদ্বন্দ্বিতার কথাও ভুলেননি মদ্রিচ। মেসিকে উদ্দেশ্য করে তিনি বলেন, তার বিপক্ষে ক্রোয়েশিয়া ও রিয়াল মাদ্রিদের হয়ে খেলতে গিয়ে তাকে অনেক ভুগতে হয়েছে। শেষ পর্যন্ত সেই প্রতিদ্বন্দ্বিতার ঊর্ধ্বে উঠে মেসির ভবিষ্যৎ জীবনের জন্য শুভকামনা জানিয়েছেন ক্রোয়েশিয়ার এই কিংবদন্তি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মেসির বিদায়ের দিনেই অবসরের ঘোষণা সাবেক বার্সা সতীর্থ পেদ্রোর

মেসির বিদায়ের দিনেই অবসরের ঘোষণা সাবেক বার্সা সতীর্থ পেদ্রোর

মেসির বিদায়ে আবেগাপ্লুত হলেন বাংলাদেশের যেসব তারকারা

মেসির বিদায়ে আবেগাপ্লুত হলেন বাংলাদেশের যেসব তারকারা

বিশ্বকাপ ফাইনাল নিয়ে যা বললেন মেসি

বিশ্বকাপ ফাইনাল নিয়ে যা বললেন মেসি

মেসির আন্তর্জাতিক বিদায়ে রোনালদিনিওর আবেগঘন শুভেচ্ছা

মেসির আন্তর্জাতিক বিদায়ে রোনালদিনিওর আবেগঘন শুভেচ্ছা

সামনে এলো ২০১৫ সালে লেখা সেই চিঠি

মেসির বিদায়ে অশ্রুসজল এনজো সামনে এলো ২০১৫ সালে লেখা সেই চিঠি

‘একা ম্যাচ জেতানো খেলোয়াড়টি আর দলের সঙ্গে নেই’ —ম্যাচ শেষে আবেগাপ্লুত স্কালোনি

‘একা ম্যাচ জেতানো খেলোয়াড়টি আর দলের সঙ্গে নেই’ —ম্যাচ শেষে আবেগাপ্লুত স্কালোনি

আরও পড়ুন

মেসির বিদায়ের দিনেই অবসরের ঘোষণা সাবেক বার্সা সতীর্থ পেদ্রোর

মেসির বিদায়ের দিনেই অবসরের ঘোষণা সাবেক বার্সা সতীর্থ পেদ্রোর

মেসির বিদায়ে আবেগাপ্লুত হলেন বাংলাদেশের যেসব তারকারা

মেসির বিদায়ে আবেগাপ্লুত হলেন বাংলাদেশের যেসব তারকারা

বিশ্বকাপ ফাইনাল নিয়ে যা বললেন মেসি

বিশ্বকাপ ফাইনাল নিয়ে যা বললেন মেসি

অনুশীলন বাদ দিয়ে বান্ধবীকে নিয়ে নাইটক্লাবে এমবাপ্পে, সতর্ক করলেন কোচ

অনুশীলন বাদ দিয়ে বান্ধবীকে নিয়ে নাইটক্লাবে এমবাপ্পে, সতর্ক করলেন কোচ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম