Logo
Logo
×

Advertisement

খেলা

১৬ বছর আগে যে হতাশায় ডুবেছিলেন তামিম, সেটাই এবার ডোবাল তানজিদকে

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৬, ০২:০৫ পিএম

১৬ বছর আগে যে হতাশায় ডুবেছিলেন তামিম, সেটাই এবার ডোবাল তানজিদকে

সংগৃহীত

Advertisement

যেভাবে খেলছিলেন, মনে হচ্ছিল হয়েই বুঝি গেল! তাও একটা নয়, একাধিক রেকর্ড। তানজিদ হাসান তামিমের সামনে ছিল কীর্তির হাতছানি। কিন্তু শেষমেশ তাকে ডুবতে হলো হতাশায়। সেটা আবার ১৬ বছর আগে পরে একই বিন্দুতে মেলাল পূর্বসূরী তামিম ইকবালের সঙ্গে।

আজ আফগানিস্তানের বিপক্ষে শুরু থেকেই তানজিদ খেলছিলেন ওয়ানডে মেজাজে। ৭ চার আর এক ছক্কা হাঁকিয়ে তিনি ফিফটির মাইলফলক ছুঁয়ে ফেলেন। তখন তিনি বল খেলেছেন মোটে ৪১টি। 

তখনও সম্ভাবনাটা মাথাচাড়া দেয়নি। কারণ ফিফটির পর বড় ইনিংসে মন দিয়ে অনেক ব্যাটারই গতি খানিকটা কমিয়ে দেন। তানজিদ আজ সেটা করেননি। ফিফটির আগে রান তুলছিলেন ১২০ স্ট্রাইক রেটের আশেপাশে, ফিফটির পরেও গতিটা কমেনি। 

ফিফটির পরও জিয়াউর রহমান আকবরকে ছক্কা হাঁকিয়েছেন। হাশমতউল্লাহ শহিদিকে হাঁকিয়েছেন একটি করে চার আর ছক্কা। এমন ব্যাটিং আভাস দিচ্ছিল ঝড়ো এক সেঞ্চুরির। আর সেটাও লাঞ্চের আগেই। 

সেটা করে ফেলতে পারলে একাধিক রেকর্ড গড়া হয়ে যেত। বাংলাদেশের হয়ে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ছিল এতদিন তামিম ইকবালের। ২০১০ সালে ম্যানচেস্টারে ইংল্যান্ডের বিপক্ষে তিনি সেঞ্চুরিটা করেছিলেন ৯৪ বলে। সেটা ভেঙে যেত।

আরও একটা রেকর্ড গড়া হয়ে যেত যা টেস্ট ইতিহাসেই দেখা গেছে মোটে ৬ বার। টেস্টের প্রথম দিনে লাঞ্চের আগে এক ব্যাটারের সেঞ্চুরি ক্রিকেটবিশ্ব ৬ বার দেখলেও বাংলাদেশ দেখেনি একবারও। খুব কাছাকাছি গিয়েছিল ১৬ বছর আগে। তামিম ইকবাল সেবার ঢাকা টেস্টে ওই ইংল্যান্ডের বিপক্ষেই ৭১ বলে করেছিলেন ৮৫। সেবার তাকে ফিরতে হয়েছিল অবিশ্বাস্য এক রেকর্ডের খুব কাছে গিয়ে। 

এবার তানজিদ তামিমও হাঁটলেন একই পথে। ব্যক্তিগত ৮৩ রানে তিনি আউট হয়েছেন ইসমাত আলমের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে। সঙ্গে সঙ্গে হাত ফসকে বেরিয়ে গেল একাধিক রেকর্ড। আর তাতেই তাকে ডুবতে হলো সেই হতাশায়, যা ১৬ বছর আগে পুড়িয়েছিল বড় তামিমকে। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ইতিহাস গড়া ইনিংসের পরও একাদশে জায়গা হলো না হৃদয়ের

ইতিহাস গড়া ইনিংসের পরও একাদশে জায়গা হলো না হৃদয়ের

টস জিতল বাংলাদেশ, বোলিংয়ে পাঠাল আফগানিস্তানকে

টস জিতল বাংলাদেশ, বোলিংয়ে পাঠাল আফগানিস্তানকে

আফগানিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে কেমন হতে পারে বাংলাদেশ একাদশ?

আফগানিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে কেমন হতে পারে বাংলাদেশ একাদশ?

আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

পাকিস্তানকে হারিয়ে ফাইনালের পথে বাংলাদেশ

পাকিস্তানকে হারিয়ে ফাইনালের পথে বাংলাদেশ

দুবাইয়ের তীব্র গরম সামলাতে ইবাদতের বিশেষ পরামর্শ

দুবাইয়ের তীব্র গরম সামলাতে ইবাদতের বিশেষ পরামর্শ

আরও পড়ুন

খাজার আত্মজীবনীতে উঠে আসছে অস্ট্রেলিয়া ক্রিকেটের কালো অধ্যায়ের গল্প

খাজার আত্মজীবনীতে উঠে আসছে অস্ট্রেলিয়া ক্রিকেটের কালো অধ্যায়ের গল্প

ফুলহামের বর্ষসেরা তরুণের পুরস্কার ফারহান আলী ওয়াহিদের হাতে

ফুলহামের বর্ষসেরা তরুণের পুরস্কার ফারহান আলী ওয়াহিদের হাতে

সাদ-সোহেলের নাইটক্লাব বিতর্কে মুখ খুললেন জামাল

সাদ-সোহেলের নাইটক্লাব বিতর্কে মুখ খুললেন জামাল

১৬ বছর আগে যে হতাশায় ডুবেছিলেন তামিম, সেটাই এবার ডোবাল তানজিদকে

১৬ বছর আগে যে হতাশায় ডুবেছিলেন তামিম, সেটাই এবার ডোবাল তানজিদকে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম