Logo
Logo
×

Advertisement

খেলা

মাথায় গুরুতর চোট নিয়ে হাসপাতালে মার্তিনেজ, এখন কেমন আছেন?

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬, ১১:২০ এএম

মাথায় গুরুতর চোট নিয়ে হাসপাতালে মার্তিনেজ, এখন কেমন আছেন?

সংগৃহীত

Advertisement

চেলসি ও আর্জেন্টিনার গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজ গতকাল গুরুতর এক চোট নিয়ে স্ট্রেচারে করে মাঠ ছাড়েন। তাতে শঙ্কা তৈরি হয়েছিল বেশ। তার চোয়ালে অস্ত্রোপচার হয়েছে এরপর। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই মাঠে ফেরার আশা করছেন তিনি।

অস্ত্রোপচারের কিছুক্ষণ পরই মার্তিনেজ সামাজিক যোগাযোগমাধ্যমে সমর্থকদের বার্তার জন্য ধন্যবাদ জানান। সেখানে তিনি নিজের শারীরিক অবস্থার কথাও জানান। তিনি লেখেন, ‘সবার বার্তার জন্য ধন্যবাদ, অস্ত্রোপচার ভালো হয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আমরা জিতেছি। কয়েক সপ্তাহের মধ্যেই ফিরব।’

তবে আর্জেন্টিনার এই গোলকিপারের সেরে উঠতে প্রায় ছয় সপ্তাহ লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে। এতে চেলসির আসন্ন ম্যাচগুলোতে তিনি খেলতে পারবেন না। বছরের শেষ ফিফা আন্তর্জাতিক বিরতির ম্যাচেও আর্জেন্টিনা দলে থাকা হবে না তার। নভেম্বরের মাঝামাঝি আর্জেন্টিনার ম্যাচ আছে উরুগুয়ে ও কোস্টারিকার বিপক্ষে।

এভারটনের বিপক্ষে ম্যাচের দ্বিতীয়ার্ধের প্রায় ২০ মিনিটে মার্তিনেজ চোট পান। সেন্টার-ব্যাক জ্যারাড ব্র্যান্থওয়েটের সঙ্গে সংঘর্ষে তিনি জোরে আঘাত পান। প্রায় ১০ মিনিট তিনি মাটিতে পড়ে ছিলেন। এরপর স্ট্রেচারে করে তাকে মাঠ থেকে বের করা হয়। চিকিৎসা পরীক্ষার জন্য নেওয়া হয় একটি ক্লিনিকে।

স্ক্যানে ঘাড়, পিঠ বা মাথার খুলিতে বড় কোনো সমস্যা ধরা পড়েনি। তবে আরও পরীক্ষায় চোয়াল ভাঙার বিষয়টি জানা যায়। এর জন্য অস্ত্রোপচার করতে হয়।

সফল অস্ত্রোপচারে স্বস্তি ফিরেছে আর্জেন্টিনা শিবিরে। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সভাপতি ক্লদিও তাপিয়াও গোলকিপারের জন্য সমর্থনের বার্তা পাঠিয়েছেন। তাপিয়া সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, ‘আমার প্রিয় দিবু, দ্রুত সেরে ওঠার শুভকামনা রইল। তোমার জন্য পৃথিবীর সব শক্তি কামনা করছি। দূর থেকে বড় একটি আলিঙ্গন। আমার কোনো সন্দেহ নেই, তুমি আগের চেয়েও শক্তিশালী হয়ে ফিরবে। সুখে-দুঃখে আমি তোমার পাশে আছি। তোমাকে ভালোবাসি, বন্ধু।’

শিগগির মাঠে ফেরার আশাবাদ থাকলেও মার্তিনেজকে কিছুদিন মাঠের বাইরেই থাকতে হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ম্যানইউ কর্তৃপক্ষের কড়া সমালোচনা করলেন লিসান্দ্রো মার্টিনেজ

ম্যানইউ কর্তৃপক্ষের কড়া সমালোচনা করলেন লিসান্দ্রো মার্টিনেজ

ম্যানচেস্টার সিটির কঠোর শাস্তি চান জেরার্ড

ম্যানচেস্টার সিটির কঠোর শাস্তি চান জেরার্ড

তোপের মুখে পড়ে বড় ঘোষণা দিলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী

তোপের মুখে পড়ে বড় ঘোষণা দিলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী

ম্যানসিটি ফ্যানদের হাতে কলা উসকে দিল ৮০’র দশকের স্মৃতি

ম্যানসিটি ফ্যানদের হাতে কলা উসকে দিল ৮০’র দশকের স্মৃতি

নিষেধাজ্ঞার ভয় আর বিদ্রুপ পেছনে ফেলে অ্যানফিল্ডে সিটির দাপুটে জয়

নিষেধাজ্ঞার ভয় আর বিদ্রুপ পেছনে ফেলে অ্যানফিল্ডে সিটির দাপুটে জয়

ফুলহামের বর্ষসেরা তরুণের পুরস্কার ফারহান আলী ওয়াহিদের হাতে

ফুলহামের বর্ষসেরা তরুণের পুরস্কার ফারহান আলী ওয়াহিদের হাতে

আরও পড়ুন

ডিভোর্সের পর ভেঙে পড়েছিলেন যুজবেন্দ্র চাহাল, নিজেই জানালেন লড়াইয়ের কথা

ডিভোর্সের পর ভেঙে পড়েছিলেন যুজবেন্দ্র চাহাল, নিজেই জানালেন লড়াইয়ের কথা

মাথায় গুরুতর চোট নিয়ে হাসপাতালে মার্তিনেজ, এখন কেমন আছেন?

মাথায় গুরুতর চোট নিয়ে হাসপাতালে মার্তিনেজ, এখন কেমন আছেন?

জিম্বাবুয়ের কাছে হারের পর যে সমীকরণের সামনে বাংলাদেশ

জিম্বাবুয়ের কাছে হারের পর যে সমীকরণের সামনে বাংলাদেশ

ইতিহাসে কখনো যা হয়নি, সে রেকর্ড গড়ে ফেললেন মেসি

ইতিহাসে কখনো যা হয়নি, সে রেকর্ড গড়ে ফেললেন মেসি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম