Logo
Logo
×

Advertisement

খেলা

আর্জেন্টিনা ম্যাচের জেরে মিশর কোচ ও সেই জিকোকে শাস্তি দিল ফিফা

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬, ০৯:৩৯ এএম

আর্জেন্টিনা ম্যাচের জেরে মিশর কোচ ও সেই জিকোকে শাস্তি দিল ফিফা

সংগৃহীত

Advertisement

মিসরের কোচ হোসাম হাসান ও ফরোয়ার্ড মোস্তাফা জিকোকে নিষিদ্ধ করেছে ফিফা। হোসাম তিন ম্যাচ ও জিকো পাঁচ ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন। সোমবার মিসর ফুটবল অ্যাসোসিয়েশন (ইএফএ) এ কথা জানিয়েছে। বিশ্বকাপে আর্জেন্টিনার কাছে ৩-২ গোলে হারের পর তারা রেফারির সমালোচনা করেছিলেন।

৬০ বছর বয়সী হোসাম শাস্তি পেয়েছেন রেফারিংয়ের ভুলকে দায়ী করার কারণে। শেষ ষোলোয় মিসরের বিদায়ের জন্য তিনি রেফারির ভুলকে দায়ী করেছিলেন। অন্যদিকে ম্যাচ শেষের সাক্ষাৎকারে জিকো রেফারিকে অপমান করেছিলেন। রেফারিকে ‘জালিম’ বলেছিলেন তিনি।

হোসামের যমজ ভাই ইব্রাহিম হাসান মিসর জাতীয় দলের পরিচালক। তাকেও তিন ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে।

ইএফএ বিবৃতিতে জানায়, ‘সিদ্ধান্তগুলোর মধ্যে আছে হোসাম হাসান ও ইব্রাহিম হাসানের তিন ম্যাচ করে নিষেধাজ্ঞা। আর জিকোর নিষেধাজ্ঞা পাঁচ ম্যাচের।’

ইএফএ আরও জানিয়েছে, তারা ফিফার শৃঙ্খলা কমিটির কাছে সিদ্ধান্তের বিস্তারিত কারণ চেয়েছে। এর মাধ্যমে তারা আইনি বিকল্পগুলো যাচাই করবে। আপিল করা হবে কি না, তাও ঠিক করবে।

ম্যাচে জিকোর একটি গোল বাতিল হয়েছিল। গোলের আগের আক্রমণে ফাউলের কারণে সেটি বাতিল করা হয়। ম্যাচের শেষ দিকে স্কোর যখন ২-২, তখন মিসরের খেলোয়াড়েরা পেনাল্টির আবেদন করেন।

তবে ফিফার রেফারি প্রধান পিয়েরলুইজি কলিনা ম্যাচের রেফারিং নিয়ে অবস্থান নিয়েছেন। তিনি রেফারিংয়ের পক্ষে সাফাই গেয়েছেন। তার মতে, এমন অভিযোগ রেফারি ও তাদের পরিবারের বিরুদ্ধে হুমকি ডেকে আনতে পারে।

এই নিষেধাজ্ঞার ফলে হোসাম ও ইব্রাহিম হাসান নভেম্বরে মালাউইর বিপক্ষে মিসরের আসন্ন ম্যাচগুলোতে থাকতে পারবেন না। এই ম্যাচগুলো আফ্রিকান নেশনস কাপের বাছাইপর্বের পরের রাউন্ডের। মার্চের আন্তর্জাতিক উইন্ডোর প্রথম ম্যাচেও তাদের না থাকার সম্ভাবনা আছে। জিকো মাঠের বাইরে থাকবেন জুন পর্যন্ত।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ঢাকায় এসেছেন ফিফা সভাপতি

ঢাকায় এসেছেন ফিফা সভাপতি

বিশ্বকাপের সেই ম্যাচের আগে কী হয়েছিল আর্জেন্টিনা দলে, মুখ খুললেন লাউতারো

বিশ্বকাপের সেই ম্যাচের আগে কী হয়েছিল আর্জেন্টিনা দলে, মুখ খুললেন লাউতারো

মেসি-পরবর্তী যুগে আর্জেন্টিনার প্রথম দুই প্রতিপক্ষ যারা

মেসি-পরবর্তী যুগে আর্জেন্টিনার প্রথম দুই প্রতিপক্ষ যারা

মুসলিমবিরোধী স্লোগান, স্পেনকে শাস্তি দিল ফিফা

মুসলিমবিরোধী স্লোগান, স্পেনকে শাস্তি দিল ফিফা

শাস্তি নেমে এলো আর্জেন্টাইন তারকার ওপর

শাস্তি নেমে এলো আর্জেন্টাইন তারকার ওপর

ক্ষমা চেয়েও ‘তাদের’ মন গলাতে পারলেন না ইনফান্তিনো

ক্ষমা চেয়েও ‘তাদের’ মন গলাতে পারলেন না ইনফান্তিনো

আরও পড়ুন

আর্জেন্টিনা ম্যাচের জেরে মিশর কোচ ও সেই জিকোকে শাস্তি দিল ফিফা

আর্জেন্টিনা ম্যাচের জেরে মিশর কোচ ও সেই জিকোকে শাস্তি দিল ফিফা

আফগানিস্তানের বড় জয়ের পর শেষ ম্যাচে বাংলাদেশের সামনে যে সমীকরণ

আফগানিস্তানের বড় জয়ের পর শেষ ম্যাচে বাংলাদেশের সামনে যে সমীকরণ

এশিয়ান গেমসে শীতল দেবীর বিশ্বরেকর্ড

এশিয়ান গেমসে শীতল দেবীর বিশ্বরেকর্ড

রোনালদোকে নামেমাত্র শাস্তি দিল পর্তুগাল

রোনালদোকে নামেমাত্র শাস্তি দিল পর্তুগাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম