Logo
Logo
×

Advertisement

খেলা

প্যারিসে দাঙ্গার সুযোগে মেসির স্বাক্ষর করা জার্সি ও আর্মব্যান্ড চুরি

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬, ০৪:০২ পিএম

প্যারিসে দাঙ্গার সুযোগে মেসির স্বাক্ষর করা জার্সি ও আর্মব্যান্ড চুরি

Advertisement

প্যারিসে চলমান দাঙ্গা ও সহিংসতার মধ্যে চুরির শিকার হয়েছে লিওনেল মেসির স্বাক্ষর করা বার্সেলোনার একটি জার্সি ও অধিনায়কের আর্মব্যান্ড। ফরাসি রাজধানীর কেন্দ্রস্থলে প্লাস দে লা রিপাবলিক এলাকার কাছে একটি দোকানে ভাঙচুর ও বিশৃঙ্খলার সময় স্মারক দুটি চুরি হয়। স্প্যানিশ সংবাদমাধ্যম এএসের বরাত দিয়ে এ তথ্য জানা গেছে।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে চুরি হওয়া স্মারক দুটি প্রদর্শন করতে দেখা যায় মুখ ঢাকা দুই ব্যক্তিকে। ক্যামেরার সামনে তারা মেসির স্বাক্ষরসংবলিত বার্সেলোনার জার্সি ও অধিনায়কের আর্মব্যান্ড তুলে ধরেন। স্মারক দুটি শুধু আর্থিক মূল্যেই নয়, ঐতিহাসিক ও আবেগীয় গুরুত্বের কারণেও ফুটবলপ্রেমীদের কাছে বিশেষ আকর্ষণীয়।

প্যারিসের বিভিন্ন এলাকায় ভাঙচুর ও সহিংসতার মধ্যেই এই ঘটনা ঘটে। প্রতিবেদন অনুযায়ী, বিক্ষোভ ঘিরে গ্রেফতারের সংখ্যা দুই হাজারে পৌঁছেছে। তবে অস্থিরতার পাশাপাশি পাঁচ লাখেরও বেশি মানুষ শান্তিপূর্ণ বিক্ষোভেও অংশ নিয়েছেন বলে উল্লেখ করা হয়েছে।

বিশ্বজুড়ে ফুটবল স্মারক সংগ্রাহকদের কাছে মেসির স্বাক্ষর করা জার্সির ব্যাপক চাহিদা রয়েছে। এসব স্মারকের দাম নির্ভর করে ম্যাচের গুরুত্ব, খেলোয়াড়ের পারফরম্যান্স, জার্সির অবস্থা এবং সংগ্রাহকদের আগ্রহের ওপর।

এর আগে, কাতার বিশ্বকাপে মেসির পরা ছয়টি জার্সি নিলামে সাত অঙ্কের ডলারে বিক্রি হয়েছিল। প্রতিটি জার্সির মূল্য এক মিলিয়ন ডলারের বেশি ছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এর মধ্য দিয়ে মেসির বিশ্বকাপজয়ী অধ্যায়ের স্মারকগুলো নিলামের বাজারে বিশেষ গুরুত্ব অর্জন করে।

চুরি হওয়া বার্সেলোনার জার্সি ও আর্মব্যান্ডের সুনির্দিষ্ট বাজারমূল্য এখনো জানা যায়নি। তবে মেসির স্বাক্ষর থাকায় স্মারক দুটির মূল্য কয়েক হাজার ডলার ছাড়িয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। উদ্ধার করা না গেলে এগুলো অবৈধ বাজারে বিক্রি হওয়ার আশঙ্কাও রয়েছে।

এদিকে, প্যারিসের উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই চ্যাম্পিয়ন্স লিগে পিএসজি ও বার্সেলোনার ম্যাচ ঘিরে রয়েছে ব্যাপক আগ্রহ। মেসির ক্যারিয়ারের সঙ্গে গভীরভাবে জড়িত এই দুই ক্লাবের লড়াই ফুটবলপ্রেমীদের কাছে বিশেষ আকর্ষণীয়। তবে শহরে অস্থিরতা থাকলেও ম্যাচটি আয়োজন নিয়ে আপাতত কোনো অনিশ্চয়তা নেই বলে প্রতিবেদনে জানানো হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

নির্বাচনের আগেই কি ফ্রান্সের মধ্যপন্থিদের বিদায়ঘণ্টা বেজে গেল?

আল জাজিরার বিশ্লেষণ নির্বাচনের আগেই কি ফ্রান্সের মধ্যপন্থিদের বিদায়ঘণ্টা বেজে গেল?

জেন-জির ক্ষোভে উত্তাল ইউরোপ, তবে কি আসছে নতুন ‘আরব বসন্ত’?

ইন্ডিয়া টুডের বিশ্লেষণ জেন-জির ক্ষোভে উত্তাল ইউরোপ, তবে কি আসছে নতুন ‘আরব বসন্ত’?

দাঙ্গায় জ্বলছে ফ্রান্স, পাশেই মদপানে মত্ত দম্পতি

দাঙ্গায় জ্বলছে ফ্রান্স, পাশেই মদপানে মত্ত দম্পতি

মেসির সঙ্গে তু্লনা শুনেই থামালেন পিএসজি কোচ, ইয়ামালকে নিয়ে কী বললেন

মেসির সঙ্গে তু্লনা শুনেই থামালেন পিএসজি কোচ, ইয়ামালকে নিয়ে কী বললেন

ফ্রান্সে ছড়িয়ে পড়া দাঙ্গা কি রাজনৈতিক সংকটের লক্ষণ?

সিএনএনের বিশ্লেষণ ফ্রান্সে ছড়িয়ে পড়া দাঙ্গা কি রাজনৈতিক সংকটের লক্ষণ?

উত্তাল ফ্রান্স, বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি

উত্তাল ফ্রান্স, বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি

আরও পড়ুন

আইসিসি র‍্যাঙ্কিংয়ে স্বর্ণার বড় লাফ, এগিয়েছেন শারমিনও

আইসিসি র‍্যাঙ্কিংয়ে স্বর্ণার বড় লাফ, এগিয়েছেন শারমিনও

নিজের কেনা দ্বীপ দখলের অভিযোগ রিচার্লিসনের

নিজের কেনা দ্বীপ দখলের অভিযোগ রিচার্লিসনের

প্যারিসে দাঙ্গার সুযোগে মেসির স্বাক্ষর করা জার্সি ও আর্মব্যান্ড চুরি

প্যারিসে দাঙ্গার সুযোগে মেসির স্বাক্ষর করা জার্সি ও আর্মব্যান্ড চুরি

এনসিপিআই-তে যোগ দেওয়ার ৪ মাস পরেই ইউসুফ পাঠানের পকেটে ২০ কোটির জমি

এনসিপিআই-তে যোগ দেওয়ার ৪ মাস পরেই ইউসুফ পাঠানের পকেটে ২০ কোটির জমি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম