অঘোষিত ‘ফাইনালে’ টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
Advertisement
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২১ অক্টোবর ২০২৬, ০৫:০৫ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
ত্রিদেশীয় সিরিজের অঘোষিত ‘ফাইনালে’ আফগানিস্তানের মুখোমুখি বাংলাদেশ ক্রিকেট দল। আরব আমিরাতের শারজা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।
সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে ২৭২ রানের টার্গেট তাড়া করতে নেমে ১৭২ রানে অলআউট হয় বাংলাদেশ। ৯৯ রানের বিশাল ব্যবধানে জিতে এগিয়ে যায় জিম্বাবুয়ে।
সিরিজের দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ২৯৫ রানের টার্গেট তাড়া করতে নেমে ১৩৬ রানে অলআউট হয় জিম্বাবুয়ে। ১৫৮ রানের বিশাল জয়ে ফাইনালের পথে আফগানরা।
আজকের ম্যাচটি অঘোষিত ‘ফাইনালে’ পরিনত হয়েছে। এই ম্যাচে হারলেই টাইগারদের বিদায়। তবে জিতলেও রান রেটে এগিয়ে থাকতে হবে।
এর ব্যতিক্রম হলে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে আফগানিস্তানের মুখোমুখি হবে জিম্বাবুয়ে।
বাংলাদেশ: তাওহীদ হৃদয়, তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, সাইফ হাসান, পারভেজ হোসেন ইমন, মেহেদী হাসান মিরাজ, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান।
