Logo
Logo
×

Advertisement

খেলা

আন্তর্জাতিক ক্রিকেটে নতুন প্রযুক্তি, এর কাজ কী

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২২ অক্টোবর ২০২৬, ০৫:৩২ পিএম

আন্তর্জাতিক ক্রিকেটে নতুন প্রযুক্তি, এর কাজ কী

ছবি: এএফপি

Advertisement

ক্রিকেট মাঠে ব্যাটে বল লেগেছে কিনা, তা নিয়ে আম্পায়ারের সিদ্ধান্তে অনেক সময় বিতর্ক তৈরি হয়। নানা ধরনের প্রযুক্তি সেই বিতর্ক কমালেও সমাপ্তি টানতে পারেনি। এমন পরিস্থিতিতে ক্রিকেটে আসছে নতুন আরেক প্রযুক্তি—সনিক।

ভারত ও নিউজিল্যান্ডের চলমান সিরিজে প্রথমবারের মতো ব্যবহার করা হচ্ছে এই প্রযুক্তি। শব্দ বিশ্লেষণ করে ব্যাটে বল লাগার বিষয়টি বুঝতে তৃতীয় আম্পায়ারকে সাহায্য করবে সনিক।

নতুন এই প্রযুক্তি তৈরি হয়েছে নিউজিল্যান্ডে। এর পরীক্ষা ও কার্যকারিতা যাচাই এরই মধ্যে সম্পন্ন হয়েছে। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সঙ্গে আলোচনা করে এসব প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এবং তাতে সহায়তা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

ভারত ও নিউজিল্যান্ডের টি টোয়েন্টি ম্যাচ শেষে পাঁচটি ওয়ানডে ও দুটি টেস্ট হবে, এই সিরিজেই প্রথমবারের মতো সনিক ব্যবহারের অনুমোদন দেওয়া হয়েছে। 

কীভাবে কাজ করবে সনিক? 

ব্যাটে বল লাগলে যে শব্দ উৎপন্ন হয়, তা বিশ্লেষণ করে সম্ভাব্য সংযোগ শনাক্ত করবে সনিক। বিশেষ করে বল ব্যাটে লেগে উইকেটকিপার বা ফিল্ডারের হাতে যাওয়ার আগে আম্পায়ারের চোখে ধরা না পড়লে, সিদ্ধান্ত পর্যালোচনায় প্রযুক্তিটি কাজে আসবে।

ডিআরএসের মাধ্যমে কোনো সিদ্ধান্ত পর্যালোচনার সময় সনিকের বিশ্লেষণ থেকে পাওয়া তথ্য বিবেচনা করতে পারবেন তৃতীয় আম্পায়ার। তবে প্রযুক্তিটি আম্পায়ারের সিদ্ধান্তের বিকল্প নয়; বরং সিদ্ধান্ত নিতে বাড়তি তথ্য দিয়ে তাকে সহায়তা করবে।

সনিক যুক্ত হচ্ছে ভার্চ্যুয়াল আইয়ের সরবরাহ করা ডিআরএস ব্যবস্থাতেই। বল ট্র্যাকিং প্রযুক্তির জন্য ২০০৮ সালে আইসিসির স্বীকৃতি পেয়েছে এই প্রতিষ্ঠান।

তবে আপাতত শুধু ভারত-নিউজিল্যান্ড সিরিজেই প্রযুক্তিটি ব্যবহারের অনুমতি দিয়েছে আইসিসি। ভবিষ্যতে অন্য সিরিজে সনিক ব্যবহার করতে নতুন করে আইসিসির অনুমোদন নিতে হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ক্রিকেট ইতিহাসের সেরা ১০ ব্যাটার কারা?

ক্রিকেট ইতিহাসের সেরা ১০ ব্যাটার কারা?

সর্বকালের সেরা ১০ উইকেটশিকারি বোলার যারা

সর্বকালের সেরা ১০ উইকেটশিকারি বোলার যারা

৭০ বছরে ক্রিকেট খেলে বিশ্বরেকর্ড

৭০ বছরে ক্রিকেট খেলে বিশ্বরেকর্ড

ওয়ানডে ক্রিকেটে ব্যক্তিগত সেরা ৫ ইনিংস

ওয়ানডে ক্রিকেটে ব্যক্তিগত সেরা ৫ ইনিংস

উপমহাদেশের রাজনীতির সেতুবন্ধনে ‘ক্রিকেট কূটনীতি’

উপমহাদেশের রাজনীতির সেতুবন্ধনে ‘ক্রিকেট কূটনীতি’

ক্রিকেট মাঠে বল হাতে বিশ্ব রেকর্ড

ক্রিকেট মাঠে বল হাতে বিশ্ব রেকর্ড

আরও পড়ুন

আন্তর্জাতিক ক্রিকেটে নতুন প্রযুক্তি, এর কাজ কী

আন্তর্জাতিক ক্রিকেটে নতুন প্রযুক্তি, এর কাজ কী

এল ক্লাসিকোর আগে বার্সেলোনাকে গুলের-এমবাপ্পের হুঁশিয়ারি

এল ক্লাসিকোর আগে বার্সেলোনাকে গুলের-এমবাপ্পের হুঁশিয়ারি

ওয়ানডে অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে তিনে মিরাজ

ওয়ানডে অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে তিনে মিরাজ

ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে ৯ ধাপ এগিয়ে তাসকিনের বড় লাফ

ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে ৯ ধাপ এগিয়ে তাসকিনের বড় লাফ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম