Logo
Logo
×

Advertisement

খেলা

মেসিকে নিয়ে বিশেষ বার্তা দিল বার্সেলোনা

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৬, ০১:৫১ পিএম

মেসিকে নিয়ে বিশেষ বার্তা দিল বার্সেলোনা

সংগৃহীত

Advertisement

লিওনেল মেসি স্পেনের সবচেয়ে মর্যাদাবান ক্রীড়া পুরস্কার পেয়েছেন। এবার তাকে অভিনন্দন জানিয়েছে তার সাবেক ক্লাব বার্সেলোনা। আর্জেন্টাইন কিংবদন্তির এই অর্জনে ক্লাব একটি আবেগঘন বার্তা দিয়েছে।

বার্সেলোনা তাদের সাবেক অধিনায়ককে অভিনন্দন জানিয়েছে এক্সে একটি পোস্টে। সেখানে তারা মেসির অসাধারণ প্রতিভার প্রশংসা করেছে। প্রশংসা করেছে ফুটবলের প্রতি তার অঙ্গীকারের। খেলার মাঠের বাইরে ফুটবলে তার অবদানের কথাও তারা তুলে ধরেছে।

পোস্টে বলা হয়, ‘২০২৬ সালের প্রিন্সেস অব আস্তুরিয়াস অ্যাওয়ার্ড ফর স্পোর্টস পাওয়ায় লিও মেসিকে অভিনন্দন। তোমার অসাধারণ প্রতিভার জন্য এটি যথার্থ স্বীকৃতি। মাঠের ভেতরে ও বাইরে তোমার প্রতিভা স্থায়ী ছাপ রেখে গেছে। উৎকর্ষ, ক্রীড়ার প্রতি অঙ্গীকার ও সংহতির কারণে তুমি বিশ্ব ফুটবলের মানদণ্ড হয়ে উঠেছ। অসাধারণ সফল এক ক্যারিয়ার, যেখানে এফসি বার্সেলোনা ছিল তোমার জীবন ও গল্পের এক গুরুত্বপূর্ণ অংশ। এটি এক অবিচ্ছেদ্য বন্ধন, যা ক্লাবের উত্তরাধিকারের অংশ। তোমার সংযুক্তি সবসময় আমাদের গর্বের উৎস হয়ে থাকবে।’

বার্সেলোনায় মেসির ক্যারিয়ারের সবচেয়ে সফল সময় কেটেছে। কিশোর বয়সে তিনি ক্লাবের যুব একাডেমিতে যোগ দেন। সেখান থেকেই বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় হয়ে ওঠেন।

ন্যু ক্যাম্পে থাকাকালে তিনি দেশ ও ইউরোপের অনেক শিরোপা জেতেন। এর মধ্যে ছিল চারটি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ও ১০টি লা লিগা। বার্সার হয়ে খেলার সময় তিনি একাধিক ব্যালন ডি’অরও জেতেন। ক্লাবের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হিসেবে নিজের জায়গা পাকা করেন। ২০২১ সালে তিনি ক্লাব ছেড়ে পিএসজিতে যোগ দেন।

ক্লাব পর্যায়ের বাইরেও মেসির অর্জন বিশাল। ২০২২ সালে কাতারে তিনি আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতান। তিনিই ছিলেন দলের অধিনায়ক। এর মাধ্যমে ফুটবলের সবচেয়ে বড় আন্তর্জাতিক শিরোপাটি তার অর্জনের তালিকায় যোগ হয়।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ব্যালন ডি’অরের রাতে বার্সার ‘দল’ ছাড়ছেন ইয়ামাল

ব্যালন ডি’অরের রাতে বার্সার ‘দল’ ছাড়ছেন ইয়ামাল

ব্যালন ডি’অরের আগেই বর্ষসেরার তালিকা প্রকাশ, হতাশ ইয়ামাল-মেসিরা

ব্যালন ডি’অরের আগেই বর্ষসেরার তালিকা প্রকাশ, হতাশ ইয়ামাল-মেসিরা

স্প্যানিশ ‘নোবেল পুরস্কার’ জিতলেন মেসি

স্প্যানিশ ‘নোবেল পুরস্কার’ জিতলেন মেসি

এল ক্লাসিকোতে যে কারণে বার্সেলোনার পক্ষে ক্লপ

এল ক্লাসিকোতে যে কারণে বার্সেলোনার পক্ষে ক্লপ

মেসিকে দেখতে নিজের হাত কেটে বসলেন তরুণ!

মেসিকে দেখতে নিজের হাত কেটে বসলেন তরুণ!

এল ক্লাসিকোর আগে বার্সেলোনাকে গুলের-এমবাপ্পের হুঁশিয়ারি

এল ক্লাসিকোর আগে বার্সেলোনাকে গুলের-এমবাপ্পের হুঁশিয়ারি

আরও পড়ুন

মেসিকে নিয়ে বিশেষ বার্তা দিল বার্সেলোনা

মেসিকে নিয়ে বিশেষ বার্তা দিল বার্সেলোনা

ব্যালন ডি’অরের রাতে বার্সার ‘দল’ ছাড়ছেন ইয়ামাল

ব্যালন ডি’অরের রাতে বার্সার ‘দল’ ছাড়ছেন ইয়ামাল

ফুটবল খেলা দেখতে স্ত্রীকে চেয়ারে বেঁধে রাখলেন স্বামী, এরপর...

ফুটবল খেলা দেখতে স্ত্রীকে চেয়ারে বেঁধে রাখলেন স্বামী, এরপর...

ব্যালন ডি’অরের আগেই বর্ষসেরার তালিকা প্রকাশ, হতাশ ইয়ামাল-মেসিরা

ব্যালন ডি’অরের আগেই বর্ষসেরার তালিকা প্রকাশ, হতাশ ইয়ামাল-মেসিরা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম