Logo
Logo
×

Advertisement

খেলা

ওয়ার্নারকে অনুসরণ করলে ভালো কিছু হবে: সাব্বির

Icon

স্পোর্টস রিপোর্টার

প্রকাশ: ০১ জানুয়ারি ২০১৯, ০৯:৪৮ পিএম

ওয়ার্নারকে অনুসরণ করলে ভালো কিছু হবে: সাব্বির

সাব্বির রহমান রুম্মন। ছবি: সংগৃহীত

Advertisement

বল বিকৃতির অভিযোগে পেশাদার ক্রিকেট থেকে এক বছর নিষিদ্ধ অস্ট্রেলিয়ান তারকা ক্রিকেটার ডেভিড ওয়ার্নার। অন্যদিকে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে আন্তর্জাতিক ক্রিকেট থেকে ছয় মাস নিষিদ্ধ সাব্বির রহমান রুম্মন। আগামী শনিবার থেকে শুরু হতে যাওয়া বিপিএলের ষষ্ঠ আসরে সিলেট সিক্সার্সের হয়ে খেলবেন বিতর্কিত এই দুই ক্রিকেটার। 

জাতীয় দলের এই তারকা ক্রিকেটার নতুন বছরকে নতুনভাবে সাজাতে চান। এ জন্য আসন্ন বিপিএলে সিলেট সিক্সার্সের হয়ে খেলতে আসা ডেভিড ওয়ার্নারের কাছ থেকে ক্রিকেটীয় পরামর্শ নেয়ার অপেক্ষায় আছেন সাব্বির। 

এ ব্যাপারে সাব্বির বলেন, ‘অবশ্যই তিনি অনেক ভালো খেলোয়াড়। তার অভিজ্ঞতা অনেক। অবশ্যই তার দলে থাকাটা ভালো একটা দিক। তার মতো বড় খেলোয়াড়ের অভিজ্ঞতা যদি আমাদের সঙ্গে শেয়ার করেন, আমরা যদি তাকে অনুসরণ করি, আমরা যদি বাকি ১০ জন সমর্থন দিতে পারি, তাহলে ভালো কিছু হবে।’


গত সেপ্টেম্বরে আন্তর্জাতিক ক্রিকেট থেকে ছয় মাসের জন্য সাব্বিরকে নিষিদ্ধ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি। আর এক মাস পরই সাব্বিরের নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হবে। নিষেধাজ্ঞা উঠে গেলে আবার জাতীয় দলে ফেরায় চোখ রাখবেন তিনি। সে জন্য বিপিএলকে অন্যতম মাধ্যম হিসেবে নিচ্ছেন ২৭ বছর বয়সী এই অলরাউন্ডার। 

সিলেট সিক্সার্স

দেশি ক্রিকেটার: নাসির হোসেন, সাব্বির রহমান, লিটন দাস, আফিফ হোসেন, আল-আমিন সিনিয়র, তৌহিদ হৃদয়, তাসকিন আহমেদ, নাবিল সামাদ, এবাদত হোসেন চৌধুরী, অলক কাপালি, জাবির আলী ও মেহেদি হাসান রানা।

বিদেশি ক্রিকেটার: ডেভিড ওয়ার্নার, সোহেল তানভির, সন্দিপ লামিচানে, ফ্যাবিয়ান অ্যালিয়েন, মোহাম্মদ ইরফান, গুলবাদিন নাইব, আন্দ্রে ফ্লেচার, প্যাট ব্রাউন, নিকোলাস পুরান

Advertisement

সাব্বির ক্রিকেট

Advertisement

আরও পড়ুন

অশ্বিনের চোখে যে কারণে কোহলির চেয়ে এগিয়ে শচীন

অশ্বিনের চোখে যে কারণে কোহলির চেয়ে এগিয়ে শচীন

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে চাকরি

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে চাকরি

আফগানিস্তানের লিগে বাবর-রিজওয়ানদের খেলার অনুমতি দিচ্ছে না পিসিবি

আফগানিস্তানের লিগে বাবর-রিজওয়ানদের খেলার অনুমতি দিচ্ছে না পিসিবি

টেস্ট ছাড়ার সিদ্ধান্তে আফসোস হতে পারে কোহলির: কপিল

টেস্ট ছাড়ার সিদ্ধান্তে আফসোস হতে পারে কোহলির: কপিল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম