Logo
Logo
×

Advertisement

খেলা

নিউজিল্যান্ড সফরে ওয়ানডে খেলা হচ্ছে না তাসকিনের

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০১৯, ০৬:৪২ পিএম

নিউজিল্যান্ড সফরে ওয়ানডে খেলা হচ্ছে না তাসকিনের

তাসকিন আহমেদ

Advertisement

আবারও ইনজুরিতে আক্রান্ত তাসকিন আহমেদ। বাউন্ডারিতে ফিল্ডিং করতে গিয়ে বাঁ পা মচকে যায় সিলেট সিক্সার্সের এই পেসারের। তার চোট এতটাই গুরুততর যে এই চোট নিয়ে খেলা সম্ভব নয়। আগামী তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাসকিনকে। 

চোটের কারণে নিউজিল্যান্ড সফরে ওয়ানডে খেলা হচ্ছে না তাসকিন আহমেদের। তার পরিবর্তে দলে ফিরতে পারেন শফিউল ইসলাম অথবা এবাদত হোসেন। এমনটি জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।

গতকাল শুক্রবার চিটাগং ভাইকিংসের ইনিংসের ১০ম ওভারে চোটা পান তাসকিন। অলক কাপালির বলে লং অফে ছক্কা হাঁকান মোসাদ্দেক হোসেন সৈকত। উড়ে আসা বলটিকে তালুবন্দি করতে দ্রুত দৌড়াতে গিয়ে বাউন্ডারির ঠিক কাছে এসে পা মচকে যায় তাসকিনের। পায়ে প্রচন্ড ব্যথা পাওয়ায় মাঠেই লুটিয়ে পড়েন তিনি। এরপর সতীর্থদের কাঁধে ভর করে ড্রেসিংরুমে ফেরেন তাসকিন। 

অবস্থা খারাপ হওয়ায় তাৎক্ষণিক তাসকিনকে হাসপাতালে নেয়া হয়। সেখানে এমআরআই করানোর পর জানা যায়, তাসকিনের বাঁ পায়ের গোড়ালির অবস্থা বেশি ভালো নয়। এই চোটের কারণে তাকে তিন সপ্তাহ বিশ্রামে থাকতে হবে।

সবশেষ গত বছরের মার্চে জাতীয় দলের হয়ে শ্রীলংকার কলম্বোয় নিদাহাস ট্রফিতে খেলেন তাসকিন। এরপর ইনজুরির কারণে জাতীয় দলের বাইরে ছিলেন। চলতি বিপিএলে সিলেট সিক্সার্সের হয়ে দুর্দান্ত বোলিং করেন। ১২ ম্যাচে বিপিএল সেরা ২২ উইকেট শিকার করে জাতীয় দলে ফেরেন। 

কিন্তু দুর্ভাগ্য তার, ফর্মে থাকা সত্ত্বেও ইনজুরির কারণে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে খেলা হচ্ছে না তাসকিনের। আগামী ১৩ ফেব্রুয়ারি শুরু হবে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ। ২৮ ফেব্রুয়ারি মাঠে গড়াবে তিন ম্যাচের টেস্ট সিরিজ। পুরোপুরি ফিট হলেই টেস্ট খেলতে নিউজিল্যান্ড সফরে যাবেন তাসকিন।

Advertisement

ক্রিকেট

Advertisement

আরও পড়ুন

মিরপুর টেস্ট টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

কেপটাউনে দুর্দান্ত প্রত্যাবর্তন অস্ট্রেলিয়ার

কেপটাউনে দুর্দান্ত প্রত্যাবর্তন অস্ট্রেলিয়ার

মাইলফলকের দ্বারপ্রান্তে মুশফিক

মাইলফলকের দ্বারপ্রান্তে মুশফিক

টেস্ট ক্রিকেটের সাম্প্রতিক উন্নতি ধরে রাখাই লক্ষ্য

টেস্ট ক্রিকেটের সাম্প্রতিক উন্নতি ধরে রাখাই লক্ষ্য

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম