Logo
Logo
×

Advertisement

খেলা

জয়সুরিয়া দুই বছর নিষিদ্ধ

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০১৯, ০৭:৩৭ পিএম

জয়সুরিয়া দুই বছর নিষিদ্ধ

সনাৎ জয়সুরিয়া

Advertisement

আচরণবিধি ভঙ্গের কারণে সনাৎ জয়সুরিয়াকে দুই বছরের জন্য নিষিদ্ধ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এই সময়ের মধ্যে ক্রিকেট সংশ্লিস্ট কোনো কর্মকাণ্ডে জড়িত থাকতে পারবেন না শ্রীলংকার বিশ্বকাপ জয়ী দলের এই সদস্য।

শ্রীলংকার হয়ে ১৯৮৯ থেকে ২০১১ সাল পর্যন্ত ক্রিকেট খেলেন জয়সুরিয়া। জাতীয় দলের হয়ে ক্রিকেটের তিন ফরম্যাটে ৫৮৬টি ম্যাচ খেলে ৪২টি সেঞ্চুরির সাহায্যে ২১ হাজার ৩২ রান করেন।

ক্রিকেট থেকে অবসরে যাওয়ার পর সংগঠকের ভূমিকা পালন করেন সাবেক এই অধিনায়ক। ছিলেন শ্রীলঙ্কা জাতীয় দলের প্রধান নির্বাচক। আর এই দায়িত্ব পালনকালেই জড়িয়ে যান দুর্নীতির সঙ্গে।

আইসিসির দুটি দুর্নীতিবিরোধী কোড অমান্য করায় ৪৯ বছর বয়সী জয়সুরিয়াকে দুই বছরের জন্য নিষিদ্ধ করা হয়।

গত অক্টোবরে জয়সুরিয়ারের বিরুদ্ধে অভিযোগ আনে আইসিসি। তার বিরুদ্ধে অভিযোগ দুর্নীতির তদন্তে সহযোগিতা করেননি, বরং তদন্ত বাধাগ্রস্ত করেছেন। তিনি একটি সিমকার্ড লুকিয়ে রেখেছেন। তদন্তের জন্য চাওয়া হলে তিনি যথা সময়ে জমা দেননি। আইসিসির ধারণা দুর্নীতি সম্পর্কিত অনেক তথ্য ছিল জয়সুরিয়ার সেই মোবাইলে।

Advertisement

ক্রিকেট

Advertisement

আরও পড়ুন

হেঁটে হেঁটে ক্রিজে ফিরতে গিয়ে রান আউট ভারতীয় তারকা

হেঁটে হেঁটে ক্রিজে ফিরতে গিয়ে রান আউট ভারতীয় তারকা

ফিলিপাইনের কাছে হেরে বাংলাদেশের বিদায়

ফিলিপাইনের কাছে হেরে বাংলাদেশের বিদায়

সাদাকাত-ফারহানের তাণ্ডবে পাকিস্তানের রেকর্ড

সাদাকাত-ফারহানের তাণ্ডবে পাকিস্তানের রেকর্ড

বিশ্বের সবচেয়ে দামি ফুটবলারের তালিকায় আছেন যে তিন আর্জেন্টাইন

বিশ্বের সবচেয়ে দামি ফুটবলারের তালিকায় আছেন যে তিন আর্জেন্টাইন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম