পাকিস্তানের বিশ্বকাপ দলের ‘পরিবর্তন’ নিয়ে যা বললেন কোচ
Advertisement
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২২ এপ্রিল ২০১৯, ০৮:৪২ পিএম
বিশ্বকাপে অংশ নিতে ইংল্যান্ড সফরের আগে সংবাদ সম্মেলনে কথা বলেন পাকিস্তানের কোচ ও অধিনায়ক। ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
বিশ্বকাপে অংশ নিতে ইংল্যান্ড সফরে যাওয়ার আগে সংবাদ সম্মেলনে অংশ নেন পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক সরফরাজ আহমেদ ও কোচ মিকি আর্থার।
সোমবার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে মিকি আর্থার বলেন, ‘বিশ্বকাপের ঠিক আগমুহূর্তে শাদাব খানের অসুস্থতা নিয়ে কোচ মিকি আর্থার বলেন, সে আমাদের দলের একজন গুরুত্বপূর্ণ ক্রিকেটার। বোলিং, ব্যাটিং এবং ফিল্ডিং তিন বিভাগেই সেরা। অসুস্থ বলেই যে শাদাব খান বিশ্বকাপ থেকে বাদ পড়ে গেছে এটা ভাবার কোনো কারণ নেই। সে সুস্থ হলে বিশ্বকাপ দলে যোগ দেবে।’
বিশ্বকাপের আগেই ইংল্যান্ডের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেলবে পাকিস্তান। ইংল্যান্ডের উদ্দেশে বিমানে ওঠার আগেই ভাইরাসে আক্রান্ত লেগ স্পিনার শাদাব খান। তার পরিবর্তে দলে নেয়া হয়েছে অভিজ্ঞ লেগ স্পিনার ইয়াসির শাহকে।
মিকি আর্থার আরও বলেন, ‘পাকিস্তান দলে বাবর আজমের মতো ভালো মানের কিছু ক্রিকেটার আছে। যারা টার্গেট তাড়া করতে নেমে সেঞ্চুরির ইনিংস খেলে দলকে জয়ের বন্দরে পৌঁছে দিতে পারেন। বাবর আমাদের একজন গুরুত্বপূর্ণ ক্রিকেটার সে টপঅর্ডারে দুর্দান্ত ব্যাটিং করে থাকে।’
বিশ্বকাপ নিয়ে পাকিস্তানের অধিনায়ক সরফরাজ আহমেদ বলেন, ‘আমাদের সব ক্রিকেটার বিশ্বকাপের মতো বড় ইভেন্টে নিজেদের সেরাটা উজার করে দেয়ার জন্য কঠোর পরিশ্রম করছে। বিশ্বকাপের ভালো খেলাই আমাদের প্রধান লক্ষ্য। আমার বিশ্বাস প্রত্যাশিত পারফর্ম করতে পারব।’
বিশ্বকাপের দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক সরফরাজ আহমেদ বলেন, ‘এটাকে আলাদা করে দেখার কোনো সুযোগ নেই। অন্য দশটা ম্যাচের মতোই এটা একটা ম্যাচ। সবশেষ চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমরা তাদের পরাজিত করেছিলাম। আশা করছি বিশ্বকাপেও সেভাবে খেলতে পারব।’
পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সূত্রে জানা যায়, বিশ্বকাপ দলের স্ট্যান্ডবাই হিসেবে মোহাম্মদ আমির ও আসিফ আলীকে রাখা হয়েছে। ইংল্যান্ড সিরিজে কোনো ক্রিকেটার চোটাক্রান্ত হলে বিশ্বকাপে সুযোগ পাবেন তারা।
