Logo
Logo
×

Advertisement

খেলা

ইংল্যান্ড যাচ্ছেন ইমরুল কায়েস

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৩ মে ২০১৯, ০৪:১৫ পিএম

ইংল্যান্ড যাচ্ছেন ইমরুল কায়েস

বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার সঙ্গে ইমরুল কায়েস। ছবি: সংগৃহীত

Advertisement

ইংল্যান্ড যাচ্ছেন বাংলাদেশ ক্রিকেট দলের তারকা ওপেনার ইমরুল কায়েস। বাংলাদেশ দল যখন বিশ্বকাপে ব্যস্ত থাকবে, তখন ইংল্যান্ডের ঘরোয়া টুর্নামেন্টে খেলবেন বিশ্বকাপ দল থেকে বাদ পড়া ইমরুল।  

বিশ্বকাপ খেলতে বৃহস্পতিবার ঢাকা ত্যাগ করেছে বাংলাদেশ ক্রিকেট দল। আগামী ৩০ মে ইংল্যান্ডে বিশ্বকাপ শুরু হবে। তার আগে আয়ারল্যান্ডে (ওয়েস্ট ইন্ডিজ-বাংলাদেশ ও আয়ারল্যান্ড) ত্রিদেশীয় সিরিজে অংশ নেবে বাংলাদেশ দল।

ত্রিদেশীয় সিরিজ শেষ হলে আয়ারল্যান্ড থেকে সরাসরি ইংল্যান্ডে যাবে বাংলাদেশ ক্রিকেট দল।
তবে বাংলাদেশ দল ইংল্যান্ডে পৌঁছার আগেই সেখানে যাওয়ার কথা রয়েছে ইমরুল কায়েসের। ভিসা জটিলতা কেটে গেলেই তিনি ইংল্যান্ডের বিমান ধরবেন। 

ইমরুল কায়েস ইংল্যান্ডের ম্যানচেস্টারে ৫০ ওভারের ক্রিকেট টুর্নামেন্টে খেলবেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খান।

বৃহস্পতিবার মিরপুরে সাংবাদিকদের আকরাম খান বলেন, ইংল্যান্ডে যেতে হলে ইমরুলকে ক্রিকেট বোর্ডের কাছ থেকে অনুমতিপত্র নিতে হবে। তার কারণ আগামী জুলাই মাসে বাংলাদেশ সফরে আসবে আফগানিস্তান ‘এ’ দল। আফগানদের বিপক্ষে দুটি চার দিনের ও পাঁচটি একদিনের সিরিজে ইমরুল সুযোগ পেলে তাকে ইংল্যান্ড থেকে চলে আসতে হবে। 

জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বাংলাদেশ ক্রিকেট দলের বর্তমান সহকারী নির্বাচক হাবিবুল বাশার সুমন বলেন, ম্যানচেস্টারে ক্রিকেট লিগ খেলার চেয়ে দেশের মাঠে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ খেলা ইমরুলের জন্য অনেক গুরুত্বপূর্ণ। কারণে সে জাতীয় দলের ব্যাকাপ ব্যাটসম্যান। 

সবকিছু ঠিক থাকলে আগামী সপ্তাহে ইংল্যান্ডে যাবেন ইমরুল কায়েস। ইমরুল ছাড়া বিশ্বকাপের সময় ইংল্যান্ডে লিগ খেলবেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। 

Advertisement

ইমরুল ক্রিকেট ইংল্যান্ড

Advertisement

আরও পড়ুন

ব্রাজিল-অস্ট্রেলিয়া ম্যাচ মোবাইলে দেখবেন যেভাবে

ব্রাজিল-অস্ট্রেলিয়া ম্যাচ মোবাইলে দেখবেন যেভাবে

সেমিফাইনালেও শঙ্কা, সব ম্যাচ বৃষ্টিতে ভেসে গেলে কী পাবে বাংলাদেশ?

সেমিফাইনালেও শঙ্কা, সব ম্যাচ বৃষ্টিতে ভেসে গেলে কী পাবে বাংলাদেশ?

সমালোচনা কানে তোলেন না, জানালেন ব্রাজিল কোচ

সমালোচনা কানে তোলেন না, জানালেন ব্রাজিল কোচ

২ রোগে জর্জরিত বাংলাদেশের ফুটবল, বুঝে গেছেন থমাস ডুলি

২ রোগে জর্জরিত বাংলাদেশের ফুটবল, বুঝে গেছেন থমাস ডুলি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম