|
ফলো করুন |
|
|---|---|
ক্রিকেটে ‘স্যার’ শব্দটির বহুল প্রচলন রয়েছে। ব্যাট-বলের খেলায় যারা অনন্য কীর্তি গড়েন তারাই ‘স্যার’ উপাধি পান। এবার বাংলাদেশের প্রথম ওয়ানডে টুর্নামেন্ট জয়ের নায়ক মোসাদ্দেক হোসেনকে ‘স্যার’ সম্বোধন করলেন সতীর্থ রুবেল হোসেন।
ত্রিদেশীয় সিরিজের বৃষ্টিবিঘ্নিত ফাইনালে জয়ের জন্য বাংলাদেশের টার্গেট ছিল ২১০। মোসাদ্দেকের ২৪ বলে ৫ চার ২ ছক্কায় অপরাজিত ৫২ রানের ঝড়ো ইনিংসে তা সহজে টপকে যান টাইগাররা। ৫ উইকেটের দুর্দান্ত জয়ে প্রথমবারের মতো তিনজাতি কিংবা বহুজাতিক টুর্নামেন্টের শিরোপা জেতার ইতিহাস গড়েন তারা।
এরপরই সোশ্যাল মিডিয়া ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে মোসাদ্দেকের সঙ্গে ছবি পোস্ট করে রুবেল লেখেন, ফাইনাল ম্যাচের নায়ক স্যার মোসাদ্দেক হোসেন।
মোসাদ্দেকের জন্য এ ‘স্যার’ উপাধি কিন্তু কম নয়। অগ্রজের কাছ থেকে এমন উপাধি পেয়ে সম্মানিত বোধ করতেই পারেন তিনি।
